তেল উত্তোলন কেন্দ্র হিসাবে ইতিহাসের পাতায় অশোকনগর, কাল আসছেন পেট্রোলিয়াম মন্ত্রী - The News Lion

তেল উত্তোলন কেন্দ্র হিসাবে ইতিহাসের পাতায় অশোকনগর, কাল আসছেন পেট্রোলিয়াম মন্ত্রী




দি নিউজ লায়ন ;   অশোকনগরঃ অবশেষে ইতিহাসের পাতায় নাম উঠতে চলেছে অশোকনগরের। চালু হওয়ার অপেক্ষায় খনিজ তেল উৎপাদল কেন্দ্র। আগামীকাল কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র আসছেন প্রকল্প পরিদর্শনে। উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর থানার অশোকনগর পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডে প্রাকৃতিক তেলের সন্ধান পাওয়া গিয়েছিল বছর তিনেক আগেই।


 অশোকনগরের বাইগাছি এলাকার একটি নির্দিষ্ট জায়গায় ওএনজিসির তরফে পরীক্ষা-নিরীক্ষা চলছিল। ভূগর্ভস্থ তেল তুলে পরীক্ষার জন্য সংশোধনাগারে পাঠানোও হয়েছিল। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সবুজ সংকেত দেওয়ার পরে জোর কদমে কাজ শুরু হয়। 


আগামীকাল মন্ত্রী প্রকল্প পরিদর্শনে আসছেন বলে জানা গিয়েছে। অশোকনগরের পৌরপ্রশাসক প্রবোধ সরকার বলেন, 'খুবই খুশির খবর। অশোকনগরে চালু হবে খনিজ তেল উৎপাদন কেন্দ্র। প্রকল্প সফল হলে আমাদের এলাকার অর্থনীতি বদলে যাবে। গড়ে উঠবে অনুসারী শিল্পও।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.