নেশা করার প্রতিবাদ করায় স্ত্রীকে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ - The News Lion

নেশা করার প্রতিবাদ করায় স্ত্রীকে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ




দি নিউজ লায়ন ;  নেশা করার প্রতিবাদ করায় স্ত্রীকে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে। শুক্রবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে  ইংরেজবাজার থানার মহেশপুর এলাকায়। এই ঘটনায় স্বামীর বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃত গৃহবধূর পরিবার। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। 


পুলিশ সুত্রে জানা গিয়েছে,  মৃত গৃহবধুর নাম সাবিনা ইয়াসমিন(২২)। তার স্বামী বাবুয়া শেখ, পেশায় শ্রমিক। মৃতের বাবা এক্রামুল শেখ পুলিশকে জানিয়েছেন , মহেশপুর এলাকার বাসিন্দা বাবুয়া শেখের সাথে প্রায় তিন বছর আগে বিয়ে হয়েছিল সাবিনা ইয়াসমিনের।  তাদের এক সন্তান রয়েছে। মৃতের বাবার অভিযোগ, স্বামী বাবুয়া শেখ মাদকের নেশায় আশক্ত। প্রতিদিন বাড়ি ফিরে নেশার টাকার জন্য মারধর করতো।


 এই পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাদের নিয়ে সালিশী সভাও করে। এরপর বেশ কিছুদিন ভালো থাকলেও আবার নেশার টাকার জন্য স্ত্রীর ওপর অত্যাচার শুরু করে। এই কথা জানতে পেরে সেই সময় মেয়ের সাবিনা ইয়াসমিনকে তার বাবা জামাই এর বাড়ী গিয়ে ৫০০টাকা দিয়ে আসে। ঘটনা জানতে পায় স্বামী বাবলু শেখ। এরপর শশুর বাড়ি থেকে যেতেই নেশার জন্য স্ত্রী কাছে ওই পাঁচশো টাকা দাবি করে। সেই টাকা দিতে অস্বীকার করে। 


এরপরই বাবলু স্ত্রীর মুখে কাপড় গুঁজে হাত পা বেঁধে কেরোসিন তেল ঢেলে জ্যান্ত আগুন ধরিয়ে দেয়। এরপরই বাঁধন ছিঁড়তে চিৎকার চেঁচামেচি শুরু করলে , প্রতিবেশীরা ছুটে এসে সাবিনাকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। শনিবার দুপুর গৃহবধুরমৃত্যু হয়। ঘটনা বেগতিক দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বাবলু। ঘটনার মৃতের পরিবারের ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। 


ইংরেজবাজার থানার পুলিশ সুত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত স্বামী বাবুয়া শেখকে গ্রেফতার করা হয়েছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.