দশরথকে বিজেপিতে নেওয়া যাবে না, কুমারগ্রামে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা
দি নিউজ লায়ন ; আলিপুরদুয়ারের প্রাক্তন তৃণমূল সাংসদ দশরথ তিরকে বিজেপিতে যোগ দেওয়ায় কুমারগ্রামে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা। প্রাক্তন তৃণমূলের এই সাংসদ তথা আলিপুরদুয়ার জেলা তৃণমূল চেয়ারম্যানের বড় কুশপুতুল বানিয়ে তাতে জুতোর মালা দিয়ে আগুন ধরিয়ে দেন বিজেপি কর্মীরা।আলিপুরদুয়ারের জেলা তৃণমূল সভাপতি মৃদুল গোস্বামী বলেন " ১৫ ই ডিসেম্বর শেষবার প্রাক্তন সাংসদ দশরথ তিরকীর সাথে দেখা হয়েছিল।
যেই দলবদল করুক সেক্ষেত্রে আমাদের দলের কোনো প্রভাব পড়বেনা। " এদিকে প্রাক্তন সাংসদ দশরথ তিরকে বিজেপিতে যোগদান করায় সমালোচনার ঝড় উঠেছে কুমারগ্রামের বারবিশায়। কুমারগ্রাম ২ নম্বর মন্ডল সহ বারবিশায় বিজেপির নেতা কর্মীরা দশরথ বিজেপিতে যোগদানের বিরোধিতা করে মিছিল শুরু করেছে।এমন কি দশরথ তিরকির ছবিতে জুতোর মালা পড়িয়ে মিছিল শুরু হয়েছে।
দশরথ ইস্যুতে শাসক দল তেমন কোন প্রতিক্রিয়া না দেখালেও কুমারগ্রামের বিজেপি কর্মীরা দশরথ বিজেপিতে যোগদান করায় প্রতিবাদে সামিল হয়েছে। তাদের অভিযোগ, দশরথ দুর্নীতি পরায়ন। একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এরকম একজনকে দলে কোনমতেই নেওয়া যাবে না। দলে নেওয়ার আগে স্থানীয়দের সঙ্গে কথা বলা হয়নি বলেও অভিযোগ বিজেপি নেতা কর্মীদের। কোন মতেই তারা দশরথ তিরকে বিজেপিতে মানবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন সাধারণ নেতাকর্মীরা।

Post a Comment