আজই বানিয়ে ফেলুন ক্রিমি সুইট রোজ - The News Lion

আজই বানিয়ে ফেলুন ক্রিমি সুইট রোজ

 



দি নিউজ লায়ন;   

উপকরণ : 

ময়দা তিন কাপ, 

চিনি এক কাপ,

ইষ্ট হাফ চা চামচ, 

বেকিং পাউডার হাফ চা চামচ, 

ভেনিলা এসেন্স এক চা চামচ, 

জ্বাল দেওয়া ঘন দুধ এক কেজি, 

বাদাম পছন্দমত, 

কনডেন্স মিল্ক চার টেবিল চামচ, 

ফুড কালার দুই ধরনের।  


প্রণালি : 

প্রথমে সামান্য গরম দুধে এক চা চামচ চিনি দিয়ে ইষ্ট একটিভ করুন। এরপর এক কাপের মত ঘন দুধ পাত্রে ঢেলে নিয়ে ওভেনে  বসিয়ে এতে ওয়ান থার্ডকাপ চিনি দিয়ে নাড়তে থাকুন। এরপর একটিভ করানো ইষ্ট, বেকিং পাউডার, ভেনিলা এসেন্স দিয়ে নেড়ে ধীরে ধীরে ময়দা ঢালতে থাকুন এবং ভালোভাবে কয়েক মিনিট নাড়তে থাকুন । ডোটা আঠালো টাইট হলে ঠিক নরমাল রুটির তৈরির ডো-য়ের মত হলে নামিয়ে ঠান্ডা করে ভালোভাবে মথে নিন। এবার পাতলা রুটি তৈরি করে ছোট ছোট গোল করে কেটে নিন।  


রুটি একের উপর এক সারি ভাবে সাজিয়ে একপাশ থেকে ধীরে ধীরে রোল করুন। এরপর মাঝে কেটে নিলে দুইটি গোলাপ ফুল তৈরি হবে।এবার কিছুক্ষন গরম জায়গায় ঢাকনা দিয়ে ঢেকে রাখুন। এরপর বেকিং ট্রেতে নিয়ে ওভেনে ১৫০ হিটে ১৫ মিনিট ব্যাক করে নামিয়ে নিন। এবার একটি গরম জলের পাত্রের উপর ছিদ্রযুক্ত পাত্র বা রাইস কুকারে ভাপে তিন মিনিট এর মতো ভাপিয়ে নিন । এবার বাকি জাল দেয়া ঘন গরম দুধের মধ্যে পি্ঠে গুলোকে ঘন্টাখানেক ডুবিয়ে রাখুন। ঠান্ডা হলে উপরে বাদাম ও কনডেন্স মিল্ক দিয়ে আপনার পছন্দমত পরিবেশন করুন মজাদার রসালো নরম মিষ্টি গোলাপ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.