কিভাবে বানাবেন ডাব দুধের লেয়ারড পুডিং
উপকরন :
ডাবের লেয়ার:
ডাবের জল-৪ কাপ
আগার আগার পাওডার -১ টে চামচ
চিনি -১/৪ কাপ ,
ডাবের মোটা শাঁস- ১/৪ কাপ।
দুধের লেয়ার :
লিকুইড দুধ- ১ কাপ,
নারিকেল দুধ- ১ কাপ,
চিনি-১/৪ কাপ,
আগার আগার পাওডার -২ চা চামচ
লবন- ১ চিমটি।
প্রণালি :
ডাবের লেয়ারের উপকরন মিশিয়ে ওভেনে জাল দিতে হবে। বলগ উঠে স্বচ্ছ হলে নামিয়ে প্রথম লেয়ার ডিশে ঢালতে হবে। ২ কাপ ঢেলে কাটা ডাবের শাঁস দিতে হবে। মিশ্রণটা ওভেনে লো আঁচে রাখতে হবে। এবার দুধের লেয়ারের উপকরন মিশিয়ে ওভেনে জাল দিতে হবে। বলগ উঠে মসৃন হলে নামিয়ে দিতীয় লেয়ার ডিশে ঢালতে হবে।
২/৩ কাপ ঢেলে দুধের মিশ্রণটা ওভেনে লো আঁচে রাখতে হবে। দিতীয় লেয়ার জমার জন্য ৩/৪ মিনিট সময় লাগবে। এবার ডাবের ২/৩ কাপের লেয়ার দিয়ে জমলে দুধের বাকিটা মিশ্রণ দিতে হবে। ৩/৪ মিনিট পর ডাবের বাকিটা মিশ্রণ দিতে হবে। জমে গেলে ৩০ মিনিটের মত ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা কেটে পরিবেশন করতে হবে।
Post a Comment