আজই বাচ্চাদের খুশি করতে বানিয়ে ফেলুন চকলেট মিনি কেক
দি নিউজ লায়ন;
উপকরণ :
ডিম- ৩টি,
ময়দা – ১/৩ কাপ
কোকো পাউডার – ৪ টেবিল চামচ,
তরল কফি – ৩ টেবিল চামচ,
বেকিং পাউডার – ১ চা চামচ,
বেকিং সোডা – ১/৪ চা চামচ,
ভ্যানিলা-১ চা চামচ,
লবন-সামান্য,
চিনি- ১/২ কাপ
প্রণালি :
ডিম মিডিয়াম হাই স্পিডে বিট করতে হবে। অল্প অল্প করে চিনি যোগ করে বিট করেছিকরতে হবে যতক্ষণ না সাদা স্টিফ ফোম তৈরি হয়। এবার ডিমের মধ্যে ভেনিলা এসেন্স মিক্স করে সমস্ত শুকনো উপকরন একসাথে করে চেলে নিন। অল্প অল্প করে শুকনা উপকরণ এবং কফি ডিমের সাথে হালকা হাতে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নি্ন।
এবার একটি বেকিং ট্রে তে তেল মাখিয়ে তাতে ব্যটার ঢেলে ১৬০ ডিগ্রী প্রিহিটেড ওভেনে বেক করুন ১৫ মিনিট। তারপর কাটার দিয়ে কেটে নিন। ডেকোরেশনের জন্য বাটার ক্রীম ফ্রস্টিং, হোয়াইট এবং ডার্ক চকোলেট আর চায়না গ্রাস পাউডার ব্যবহার করুন।

Post a Comment