তৃণমূলের পঞ্চায়েত সমিতির সহ-সভাপতিকে কুপিয়ে খুনের চেষ্টা বিজেপির দুষ্কৃতীদের
দি নিউজ লায়ন; বসিরহাটের তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতিকে বাইক থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উওর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার বসিরহাট এক নম্বর ব্লকের সোলাদানা গ্রামে।তৃণমূল সূত্রে খবর, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি প্রশান্ত ঘোষ কে রাতের অন্ধকারে দুষ্কৃতী হামলায় তাকে এলোপাতাড়ি কুপিয়ে খুনের চেষ্টা করে একদল দুষ্কৃতী। যারা হামলা চালায় তারা প্রত্যেকে বিজেপি আশ্রিত দুষ্কৃতী বলে অভিযোগ তৃণমূলের।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত সাড়ে নটা নাগাদ সোলাদানা বাজার থেকে বাড়ি ফিরছিল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি প্রশান্ত ঘোষ সেই সময় বসিরহাট থানার নারায়ণপুরের কাছে একটি ফাঁকা জায়গায় একদল সশস্ত্র দুষ্কৃতী তাকে পিছন দিক থেকে মোটরসাইকেল আটকে রেখে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। তাঁর আর্তনাদে স্থানীয় বাসিন্দারা ছুটে যায় তারপর দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তৃণমূলের পঞ্চায়েত সমিতির সহসভাপতি প্রশান্ত ঘোষ কে গ্রামবাসীরা উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে তার অবস্থা আশঙ্কাজনক।
তৃণমূলের অভিযোগ, বসিরহাট এলাকায় বিজেপি কোনোভাবেই প্রভাব বিস্তার করতে পারছে না তাই তৃণমূল নেতাদের ওপর হামলা চালানোর পরিকল্পনা নিয়েছে তারা। এলাকার দক্ষ সংগঠক প্রশান্ত ঘোষ কে প্রাণে মারতে চেয়েছিল বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তার করার দাবি জানানো হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। অন্যদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। কে বা কারা তৃণমূল নেতার উপর হামলা চালানো তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে কয়েকজন দুষ্কৃতীকে চিহ্নিত করতে পেরেছে পুলিশ বলে সূত্রের দাবি। দ্রুত তাদের গ্রেফতার করা হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
Post a Comment