আজই বানিয়ে ফেলুন পালং টিক্কি - The News Lion

আজই বানিয়ে ফেলুন পালং টিক্কি

 


দি নিউজ লায়নঃ

উপকরণ:

পালং শাক – ১ বাটি (কুচোনো)
চিঁড়ে – ৩/৪ কাপ
নুন – স্বাদমতো
কাঁচালঙ্কা কুচি – ১ টেবিলচামচ
ধনেপাতা কুচি – ৪ টেবিলচামচ
সেদ্ধ আলু – ১টা (বড়)
চালের গুঁড়ো – ২ টেবিলচামচ


প্রণালী: 

চিঁড়ে পাঁচ মিনিট জলে ভিজিয়ে রেখে একদম জল ঝরিয়ে নিন। সেদ্ধ আলু গ্রেট করে নিন। পালং শাক ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নিন। তেল বাদে সব উপকরণ একসঙ্গে ভাল করে মেখে নিন। কড়াইতে তেল গরম করুন। মাখা মণ্ড থেকে টিকিয়ার আকারে গড়ে নিয়ে ডিপ ফ্রাই করুন। পেপার ন্যাপকিনে বাড়তি তেল ঝরিয়ে নিয়ে পছন্দমতো সস অথবা চাটনি দিয়ে পরিবেশন করুন। টিকিয়া গড়ার সময়ে হাতে তেল মাখিয়ে নিলে বানাতে সুবিধে হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.