সন্তান বধির, হতাশায় সন্তানকে বিষ খাইয়ে আত্মঘাতী হলেন মা - The News Lion

সন্তান বধির, হতাশায় সন্তানকে বিষ খাইয়ে আত্মঘাতী হলেন মা

 


দি নিউজ লায়ন;    সন্তানকে হত্যা করে নিজে আত্মঘাতী হলেন এডিডিএ কর্মী। মৃতার নাম বৈশাখী মাজি (৩১)। মঙ্গলবার তার শ্বশুরবাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় বৈশাখীর দেহ। খাটে শায়িত অবস্থায় ছিক বৈশাখীর এক বছরের ছেলে। অনুমান করা হচ্ছে বিষ খাইয়েই নিজের ছেলেকে হত্যা করে আত্মঘাতী হয়েছেন বৈশাখী মাজি। শ্বশুর বাড়ি ও বাপের বাড়ির লোকেরা জানিয়েছে বৈশাখীর একমাত্র পুত্র শ্রবণ শক্তি হারিয়েছিল। সেই হতাশা থেকেই নিজের ছেলেকে হত্যা করে আত্মঘাতী হয়েছেন বৈশাখী।


২ বছর আগে বৈশাখী মাজির বিয়ে হয়েছিল হিরাপুরের রাধানগর রোড এলাকায়। স্বামী অনুপম মাজি রাষ্ট্রয়ত্ত ব্যাঙ্কের কর্মী৷ তিনি কাটোয়ায় থাকতেন। শ্বশুরবাড়িতে শ্বশুর-শাশুড়ি বৈশাখী ও তাঁর সন্তান থাকতেন। সুখের সংসার ছিল বলে প্রতিবেশীরা দাবি করেছেন। কিন্তু বৈশাখীর একবছরের সন্তান কানে শুনতে পাচ্ছিল না। তা নিয়ে নানান জায়গায় চিকিৎসা করাচ্ছিলেন। সম্প্রতি চিকিৎসকরা নাকি জানিয়েছেন ৯০ শতাংশ বধির, বৈশাখীর সন্তান। আর তা থেকেই হতাশার সৃষ্টি হয় বৈশাখীর। সেই কারণেই ছেলেকে বিষ খাইয়ে নিজে আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন শ্বশুরবাড়ি ও বাপের বাড়ির লোকেরা।


মঙ্গলবার সকালে ডাকাডাকি করে সাড়া না পাওয়ায় দরজা ভেঙে দেখা যায় দুজনেই মৃত অবস্থায় রয়েছে। হিরাপুর থানার পুলিশ এসে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় আসানসোল জেলা হাস্পাতালে। এই ঘটনায় রাধানগর রোড এলাকায় শোকের ছায়া নেমে আসে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.