চোর সন্দেহে মারধর করে আটকে রেখে মেদিনীপুর শহরের দেওয়ান নগরে এক ব্যক্তির বাড়ি আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ - The News Lion

চোর সন্দেহে মারধর করে আটকে রেখে মেদিনীপুর শহরের দেওয়ান নগরে এক ব্যক্তির বাড়ি আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ

 



দি নিউজ লায়ন;      চোর সন্দেহে মারধর করে আটকে রেখে এক ব্যক্তির বাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এলাকার মাতব্বরদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরের দেওয়ান নগর এলাকায় । এখানে একটি বস্তি এলাকায় ঝুপড়ি বানিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন ৫৬ টি পরিবার। 


কয়েকদিন আগে এলাকার এক জনের বাড়িতে চুরির ঘটনা ঘটে। সোমবার রাতে শেখ ভলু নামে একজনকে চোর সন্দেহে বাড়ি থেকে সালিশী সভায়  ডেকে নিয়ে গিয়ে মারধর করে আটকে রাখা হয়। তিনি চুরি করেননি বলার পরও কয়েকজন মাতব্বর তাঁর ঝুপড়িতে আগুন ধরিয়ে দেয়। দাউ দাউ করে জ্বলতে থাকে। 


দুটি ঝুপড়ি পুড়ে ছাই হয়ে যায়। পরে এলাকার বাসিন্দারা আগুন নিভিয়ে ফেলেন ।  পাশের একটি ঝুপড়িও পুড়ে যায়। রাতেই পুলিশ ঘটনার তদন্তে আসে কোতোয়ালী থানার পুলিশ। অভিযুক্তরা পলাতক।  তবে ওই  ঘটনাকে কেন্দ্র করে মেদিনীপুর  শহরের দেওয়ান নগর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কোতোয়ালী থানার পুলিশ ঠিক কারণে ওই ঘটনা  ঘটেছে তা খতিয়ে  দেখার কাজ শুরু করেছে।।অভিযুক্ত  পলাতক দের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.