মোবাইল গেমে অত্যধিক আসক্তি প্রাণ গেল নাবালক স্কুলছাত্রের - The News Lion

মোবাইল গেমে অত্যধিক আসক্তি প্রাণ গেল নাবালক স্কুলছাত্রের


দি নিউজ লায়নঃ   মোবাইল গেমে অত্যধিক আসক্তিতে প্রাণ গেল নাবালক স্কুলছাত্রের। নিহতের নাম তমাল চক্রবর্তী। ঘটনাটি ঘটেছে বর্ধমানের কালনার জাকরা গ্রামে। নিহতের পরিবারের দাবি, বেশ কয়েক মাস ধরে মোবাইল গেমে অত্যধিক আসক্ত হয়ে পড়েছিল তমাল। মানসিক অবসাদে ভুগছিল। বিভিন্ন অনলাইন গেমে প্রচুর টাকা খরচ করতো সে। 


রবিবার এই নিয়ে তাকে ভর্ৎসনা করে তার বাবা। একদিকে মোবাইল গেমে প্রচুর টাকা খুইয়ে মানসিক অবসাদ অন্যদিকে বাবার বকুনি, দুইয়ের জেরে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে তমাল। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। সোমবার গভীর রাতে মৃত্যু হয় তার। গোটা ঘটনায় কার্যত হতবাক তমালের প্রতিবেশীরা। মেধাবী ছাত্রের এমন পরিণতিতে বাকরুদ্ধ পরিবারের সদস্যরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.