কোচবিহারে তৃণমূলে বিজেপি ছেড়ে দেড় হাজার নেতা কর্মী - The News Lion

কোচবিহারে তৃণমূলে বিজেপি ছেড়ে দেড় হাজার নেতা কর্মী


দি নিউজ লায়ন;     আবার জেলা বিজেপিতে বড়সড় ভাঙ্গন পুরুলিয়ায়। পুরুলিয়ার বরাবাজার পঞ্চায়েত সমিতির নির্বাচিত পাঁচ সদস্য সহ বিজেপির বরাবাজার মন্ডল সহ সভাপতি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল। বরাবাজার পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে এলো। ফলে বরাবাজার ব্লক তৃণমূলের শক্তি বৃদ্ধি হল।  শনিবার বিজেপির পাঁচ জয়ী সদস্য মৌমিতা সিংহ দেব, নিবারণ মাহাতো, বিশাখা বাউরি, সুমিত্রা মাহাতো, সুমতি মাহাতো ও বরাবাজারা ব্লকের ২ নং মন্ডল কমিটির সহ সভাপতি জয়দেব গোস্বামী।মৌমিতা সিংহ দেব পঞ্চায়েত সমিতির সদস্য ছাড়াও জেলা মহিলা মোর্চার সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। এদিন বিকেলে পুরুলিয়া দুলমির নতুন পার্টি অফিসে আনুষ্ঠানিক ভাবে তারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন।


 এদিন তাদের হাতে পতাকা তুলে দেন জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দোপাধ্যায়, জেলা তৃণমূলের সভাপতি গুরুপদ টুডু, জেলা তৃণমূলের মুখপাত্র নবেন্দু মাহালী সহ অন্যান্যরা। জেলা তৃণমূল সূত্রে জানা গিয়েছে, বরাবাজার পঞ্চায়েত সমিতির মোট আসন সংখ্যা ২৮ টি। গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল পায় ১৪ টি আসন।বিজেপি পায় ১৩ টি। কংগ্রেস পায় ১ টি। কংগ্রেসের সাথে মিলিত ভাবে পঞ্চায়েত সমিতি গঠন করে বিজেপি। কয়েক মাস আগে অলিখিত ভাবে এক বিজেপি সদস্য তৃণমূলে যোগদান করেন। এদিন আরো পাঁচ সদস্য তৃণমূলে যোগদান করায় এখন আসন সংখ্যা হল তৃণমূলের ১৯ টি। বিজেপির কমে হল ৮ টি। এদিন বিজেপি ছেড়ে আসা মৌমিতা সিং দেব বলেন,  “ভেবে ছিলাম সদস্য হয়ে সাধারণ মানুষের হয়ে কাজ করব। কিন্তু বিজেপি দলে থেকে  মানুষের হয়ে কাজ করা যায় না। সাধারণ মানুষের হয়ে কাজ করতে গেলে বাধা দেওয়া হয়।


 তাই মানুষের হয়ে কাজ করতে তৃণমূলে যোগদান করলাম। আগামী দিনে তৃণমূলে থেকে সাধারণ মানুষের হয়ে কাজ করব।” এদিন জেলা সভাধিপতি সুজয় বন্দোপাধ্যায় বলেন, “ মানুষকে ভুল বুঝিয়ে ভোটে জিতেছিল বিজেপি। তাদের ভুল এখন মানুষও বুঝতে পারছে। তাই বিজেপি ছেড়ে তাদের নির্বাচিত সদস্যরা তৃণমূলে যোগদান করছে।  আগামী দিনে বরাবাজার থেকে আরো বিজেপি বেশ কিছু পঞ্চায়েতের প্রধান তৃণমূলে যোগদান করবে।” অন‍্যদিকে, শনিবার কোচবিহার সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার নেতৃত্বে এলাকার বিজেপির মন্ডল সংগঠনের বেশ কয়েকজন নেতৃত্ব তৃণমূলে যোগ দিল। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিধায়ক স্বয়ং।


 বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন ভানু বর্মন , গোপাল বর্মন , সন্তোষ বর্মন , ষষ্ঠী মালি , নিরোদ বর্মন , টাগরু সাধু। এরা সক্রিয় বিজেপি কর্মী। ভানু বর্মন বলেন, বিজেপি মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে দলে যোগ দিতে বাধ‍্য করেছিল। আমরা সেটা বুঝতে পেরেছি তাই তৃণমূলে যোগদান। জগদীশবাবু বলেন,'মুখ্যমন্ত্রীর নীতি-আদর্শকে সামনে রেখে গোটা বাংলা জুড়ে যে আমূল পরিবর্তন হয়েছে তার উদাহরণ হিসেবে এ দিন যোগদান পর্ব আয়োজিত হল।  আজ এলাকার প্রায় দেড় হাজার কর্মী সমর্থক বিজেপি ছেড়ে তৃণমূলের পতাকা তুলে নিলেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.