জলদাপাড়ায় বুনো শুয়োরের হামলায় জখম 4 - The News Lion

জলদাপাড়ায় বুনো শুয়োরের হামলায় জখম 4

 



দি নিউজ লায়ন;     ফের বুনো শুয়োরের হামলার ঘটনা ঘটল। জলদাপাড়া জংগল লাগোয়া ময়রাডাংগা গ্রামে বুনো শুয়োরের হামলায় জখম হয়েছেন মোট চার জন। একজনের অবস্থা আশংকাজনক। জানা গিয়েছে জখমরা হলেন গৌর দাস,রঞ্জিত মোদক,রমেন দাস,সুজন মোদক।  শুক্রবার ফালাকাটার ময়রাডাঙ্গা গ্রামে এই ঘটনায় ব্যাপক চাঞ্চক্য ছড়িয়েছে । ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা৷ চারজনকে জখম করার পর গ্রামেই একটি বড়ো ঝোপের মধ্যে লুকিয়ে থাকে ঘাতক শুয়োর৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে জলদাপাড়া রেঞ্জের বনকর্মীরা৷ 


এলাকাটি জাল দিয়ে ঘিরে শুয়োরগুলোকে জংগলে ফেরত পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল সাতটা নাগাদ প্রথম বুনো শুয়োরের আক্রমণে গুরুতর জখম হন গৌর দাস। বছর ষাটের গৌরবাবু ঘুম থেকে উঠে গরুকে খাবার দিচ্ছিলেন৷ আচমকাই বুনো শুয়োরটি আক্রমণ করে তাঁকে। এরপর স্থানীয় লোকজন  শুয়োরটিকে তাড়া করলে সেটি আরও তিনজনকে জখম করে৷ পরে তাঁদের ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ ওখানে প্রাথমিক চিকিৎসার পর তিনজনকে ছেড়ে দেওয়া হলেও গৌর দাসকে আশঙ্কাজনক অবস্থায় আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রেফার করা হয়েছে৷


 তাঁর অবস্থা বর্তমানে সংকটজনক। জানা গিয়েছে এদিন সকালে  জলদাপাড়ার জংগল থেকে বেশ কয়েকটি বুনো শুয়োর ময়রাডাংগা গ্রামে ঢুকে পড়ে। জলদাপাড়া জাতীয় উদ্যানের ডি এফ ও কুমার বিমল বলেন, " বুনো শুয়োরের হামলায় কয়েকজন গ্রামবাসির জখম হওয়ার ঘটনা ঘটেছে। আমরা জখমদের চিকিতসার দায়িত্ব নিয়েছি। জংগল লাগোয়া এলাকা। সেই কারনে বুনো শুয়োরের হামলার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে বন কর্মীরা রয়েছেন। জংগল লাগোয়া এলাকায় মানুষকে সাবধান থাকতে বলা হয়েছে।"

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.