দীর্ঘ প্রায় নয়মাস পর খুলে গেলো ফুলবাড়ি ভারত বাংলাদেশ সীমান্ত
দি নিউজ লায়ন; দীর্ঘ প্রায় নয়মাস পর খুলে গেলো ফুলবাড়ি ভারত বাংলাদেশ সীমান্ত। শনিবার সীমান্ত দিয়ে শুরু হলো যাতায়াত। আনলক পর্যায় শুরুর বহুদিন কেটে গেলেও করোনা বিধির কারনে বন্ধ ছিল শিলিগুড়ির অদূরে ফুলবাড়ি ভারত বাংলা অভিবাসন কেন্দ্র। কোভিড প্রটোকল মেনে খোলা সম্ভব হয়নি এতদিন পর্যন্ত অভিবাসন কেন্দ্রে যার জেরে কঠিন সমস্যার সম্মুখীন হতে হয় ওপার বাংলা থেকে এপার বাংলায় ব্যবসা, শিক্ষা জনিত কারণে যাতায়াতকারী মানুষদের।
শনিবার ফুলবাড়ি ভারত বাংলাদেশ সীমান্তের অভিভাসন কেন্দ্র খুলে দেওয়া হয়। এদিন অভিবাসন কেন্দ্রে আসা ব্যবসায়ি,পড়ুয়াদের মধ্যে ছিল খুশির হাওয়া। বাংলাদেশ থেকে ১৩জন পড়ুয়ারা এদিন আসে। তারা জানায় করোনা সংক্রমনের জেরে স্বাভাবিক জীবনের ছন্দ পতন ঘটেছে। ভারতে পড়াশোনার জন্য আসা তাদের, সেখানে বাংলাদেশ আটকে পড়ায় অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন কাটছিল।
পড়াশুনোরও প্রচুর ক্ষতি হচ্ছিল। অভিবাসন কেন্দ্র খোলার অপেক্ষায় ছিলাম। তাই প্রথমদিনে ফিরতে পেরেই স্বস্তি ফিরছে তাদের। একই সঙ্গে সীমান্ত হয়ে দুই দেশের মধ্যে বাণিজ্যকারীদের মুখে হাসি ফুটেছে। দুই দেশের মধ্যে যাতায়াত বন্ধ থাকায় প্রচুর ক্ষতি মুখে পড়তে হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। খোলার প্রথমদিনে এদিন সন্ধ্যে পর্যন্ত চলে যাতায়াত।

Post a Comment