কালীপুজোর রাতে হাওড়ায় গ্রেপ্তার ১২, প্রায় দুশো কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার
শনিবার কালীপুজোর রাতে হাওড়া সিটি পুলিশের তৎপরতায় বাজেয়াপ্ত হয়েছে প্রায় দুশো কেজি শব্দবাজি। গ্রেপ্তার হয়েছেন ১২ জন। করোনা আবহে এই বছর কালীপুজোয় বাজি পোড়ানো নিষিদ্ধ হয়েছে।
অন্যান্য বছরের মতো এই বছরে শব্দবাজির পাশাপাশি আলোর বাজি পোড়ানো বন্ধ রাখতে আদেশ দিয়েছে উচ্চ আদালত। এরপরেও শনিবার শব্দবাজি পোড়ানোর কয়েকটি অভিযোগ উঠেছে। পুলিশ সেক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নিয়েছে। হাওড়া সিটি পুলিশ সূত্রের খবর, শনিবার কালীপুজোর রাত থেকে রবিবার ভোর পর্যন্ত হাওড়া সিটি পুলিশ অভিযান চালিয়ে প্রচুর বাজি বাজেয়াপ্ত করেছে।
এরই পাশাপাশি নিষিদ্ধ বাজি পোড়ানোর দায়ে ১২ জনকে গ্রেপ্তার করেছে। উল্লেখ্য, এই বছরে হাওড়ায় বাজি বিক্রি হয়নি। হাওড়ায় বাজি বাজারও বসেনি। তবুও কিভাবে এই বাজি এলো তা তদন্ত করে দেখা হচ্ছে।

Post a Comment