বিরসা মুন্ডা কে নিয়ে বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করলেন ছত্রধর মাহাতো - The News Lion

বিরসা মুন্ডা কে নিয়ে বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করলেন ছত্রধর মাহাতো



রবিবার ভগবান বিরসা মুন্ডার ১৪৫ তম  জন্ম দিনে তাকে শ্রদ্ধা নিবেদন করে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো ঝাড়গ্রাম জেলার লালগড় থানার আমুড়িয়া গ্রামে তার নিজের বাড়িতে এক সাক্ষাৎকারে তীব্র ভাষায় বিজেপি কে  আক্রমণ করেন।তিনি বলেন ভগবান বিরসা মুন্ডা ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করেছিলেন।যা সারা ভারত বাসী সারা জীবন মনে রাখবে।তিনি আদিবাসী সমাজের মানুষের কাছে ভগবান হিসাবে পরিচিত।অথচ বিজেপি নেতারা বিরসা মুন্ডা বলে একজন শিকারীকে  বাঁকুড়ায় মানুষের কাছে তুলে ধরছেন। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আবার বলেছেন দলের নেতা অমিত শাহ যখন বলেছেন তখন ওই মূর্তি টি এখন থেকেই বিরসামুন্ডার  হবে। ছত্রধর মাহাতো আরো বলেন যে এভাবে বিজেপি নেতারা বিরসা মুন্ডা কে নিয়ে মানুষের কাছে ভুল বার্তা দিচ্ছেন। যা আদিবাসী সমাজ কোনদিন মেনে নেবে না।


 বিরসা মুন্ডা যেমন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল, বর্তমান আদিবাসী জনজাতি সমাজের মানুষেরা এই সাম্প্রদায়িক শক্তি বিজেপির বিরুদ্ধে লড়াই করতে বদ্ধপরিকর। বাঁকুড়ায় যে ঘটনা ঘটিয়েছে বিজেপি তা ক্ষমার অযোগ্য ।কারণ আদিবাসী জনজাতি মানুষের কাছে সাক্ষাৎ ভগবান বিরসা মুন্ডা ।তাই বিরসা মুন্ডা কে বিজেপি অপমান করতে পারে না ।তাই বিজেপির বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন বিরসা মুন্ডা কে চেনেন না বিরসা মুন্ডা ভেবে একজন শিকারিকে যারা ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানায় তারা আদিবাসীদের সম্পর্কে কতটুকু জানেন। তাই আদিবাসী জনজাতি সম্প্রদায়ের মানুষের কাছে ছত্রধর মাহাতোর আবেদন আপনারা বিজেপি সম্পর্কে ভালোভাবে জানুন এবং সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করুন। তিনি আরো বলেন যে সারা দেশজুড়ে ভগবান বিরসা মুন্ডার ১৪৫ তম জন্মদিন পালন হচ্ছে।


 তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিরসা মুন্ডার জন্ম দিনটিকে সরকারি ছুটি হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছেন। তিনি বলেন আশা করি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন এবং আগামী দিনে বিরসা মুন্ডার জন্মদিনটিকে সরকারি ছুটি হিসেবে তিনি ঘোষণা করবেন। তিনি  আরো বলেন যে এভাবে আদিবাসি-মানুষের নিয়ে বিজেপির ছিনিমিনি খেলা জঙ্গলমহলের কোনো মানুষই মেনে নেবে না ।তাই তিনি সরাসরি হুমকি দেন এভাবে আদিবাসী সমাজের ভগবান বিরসা মুন্ডা কে অপমান করার বিজেপির কোন অধিকার নেই ।তাই বিজেপি নেতাদের তিনি বলেন আগে ভাল করে জানুন কোনটা বিরসা মুন্ডার মূর্তি, কোনটা সিধু কানুর মূর্তি ,কোনটা অন্য কারো মূর্তি, তা না করে যার তার মূর্তিকে বিরসা মুন্ডা বলে প্রচার করবেন না ।মানুষের কাছে ভুল বার্তা পৌঁছে দেবেন না ।আপনারা বিরসা মুন্ডা কে নিয়ে ছেলে খেলা করবেন না। তাই তিনি জঙ্গলমহলের বাসিন্দাদের বাঁদনা পরবও সহরায় পরবের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সর্বস্তরের মানুষকে অত্যাচারী বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.