জমি দখলে বাধা দেওয়ায় মা ছেলেকে পিটিয়ে খুনের চেষ্টা - The News Lion

জমি দখলে বাধা দেওয়ায় মা ছেলেকে পিটিয়ে খুনের চেষ্টা


 পৈত্রিক সম্পত্তি দখলে বাধা দেওয়ায়  বয়স্ক মা ও ছেলেকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে । গুরুতর জখম মা ও ছেলেকে ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের । রবিবার সকালে ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি থানার কমলপুর গ্রামে । এই ঘটনায় আক্রান্তের পরিবার চার দুষ্কৃতীর নামে মোথাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তেরা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে আহতরা হলেন সাইনুল ইসলাম(৩৮), তার মা কোহিনুর বিবি(৬০)। 


আহতের পরিবারজানিয়েছেন, কোহিনুর বিবির বাড়ির পাশে ফাঁকা জায়গা রয়েছে। সেই জায়গাটি দীর্ঘদিন ধরেই দখল করার চেষ্টা করছে জমি মাফিয়া মাজেদ আলী সহ ৪ জন। রবিবার সকাল বেলা হঠাৎ মাজেদ আলী সহ বেশ কয়েকজন কোহিনুর বিবির ওই হাফ কাটা জমি পাঁচিল দিয়ে ঘিরতে শুরু করে। ঘটনা দেখতে পেয়ে সাইনুল ইসলাম জমি মাফিয়াদের বাধা দেয়। সেই সময় দুইজনের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ এরপরই মাজেদ আলী সহ তার দলবল সাইনুলের ওপর চড়াও হয়ে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করে। ঘটনা দেখতে পেয়ে মা কোহিনুর বিবি ছেলেকে বাঁচাতে যায়। জমি মাফিয়া দল কোহিনুর কেউ বেধড়ক মারধর করে। ঘটনায় কোহিনুর বিবির বাম হাত ভেঙে যায়। তাদের চিৎকার-চেঁচামেচিতে স্থানীয়রা ছুটে আসতে অভিযুক্ত জমি মাফিয়া ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় মা ও ছেলেকে উদ্ধার করে স্থানীয় বাঙ্গিটোলা গ্রামীণ হাসপাতালে ভর্তি করে।


 তাদের অবস্থার অবনতি হওয়ায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। যদিও ছেলে সাইনুল ইসলাম এর মাথায় গুরুতর আঘাত থাকায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা কলকাতায় নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন আহত পরিবারকে। গোটা ঘটনা জানিয়ে আহত পরিবারের পক্ষ থেকে জমি মাফিয়া মাজেদ আলী সহ চার জনের নামে মোথাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা । মোথাবাড়ি থানার পুলিশ সুত্রে আরও জানা গিয়েছে,ঘটনার পর থেকে অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে। তাদের খোঁজে তল্লাশী ও তদন্ত শুরু করেছে পুলিশ।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.