দিনে কুড়িটি রুটি খেয়েও ১৮ মাস শৌচাগারে যায় না এই কিশোর
মধ্যপ্রদেশে ঘটেছে অস্বাভাবিক ঘটনা। একটানা ১৮ মাস শৌচাগারে যায় না ১৬ বছর বয়সি এক কিশোর। না, সে না খেয়ে থাকে না। বরং দিনে ১৮ থেকে ২০টি রুটি খেয়ে ফেলে। তা সত্ত্বেও শৌচাগারে যায় না! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আশিস চান্ডিল নামে ওই কিশোরের অদ্ভুত এই রোগের কথা জানতে পেরে অবাক বাড়ির লোকও। ইতিমধ্যেই দুশ্চিন্তায় চিকিৎসকদের পরামর্শও নিয়েছেন তাঁরা। কিন্তু তাতেও সুরাহা মেলেনি। জানা গিয়েছে, মধ্যপ্রদেশের মোরেনা জেলার পুরা কা সাবজিতের বাসিন্দা মনোজ চান্ডিলের ছেলে আশিস। দীর্ঘ ১৮ মাস ধরে অদ্ভুত রোগে ভুগছিল সে।
সারাদিন প্রচুর খাওয়াদাওয়া করলেও কখনই শৌচাগারে যেতে হয়নি। কিন্তু আবার কখনও শরীর খারাপও হয়নি। ছেলে দিনে অন্তত ১৮ থেকে ২০টি রুটি খাচ্ছে। তা সত্ত্বেও শৌচাগারে যায় না। বিষয়টি দেখেই দুশ্চিন্তায় পড়েন আশিসের বাবা মনোজ এবং পরিবারের বাকি সদস্যরা। এরপর একাধিক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় আশিসকে। একাধিক পরীক্ষাও করা হয়। কিন্তু কোনও কিছুতেই আসল রোগ কী, তা বুঝতে পারেননি চিকিৎসকরা। আপাতত ভবিষ্যতে ছেলের যাতে বড় কোনও অসুখ না হয়, সেই নিয়ে দুশ্চিন্তায় রয়েছে গোটা পরিবার।
এমতাবস্থায় চিকিৎসকেরা আরও নানান পরীক্ষার কথা জানাচ্ছেন। তাঁদের বক্তব্য, সব দিক পরীক্ষা না করলে কোনও সম্ভাবনার কথা জানানো উচিত হবে না। তবে এখন দেখার আশিসের কোনও গুরুতর অসুখে আছে কি না!

Post a Comment