প্রকৃতির একান্ত আপন এই গ্রাম - The News Lion

প্রকৃতির একান্ত আপন এই গ্রাম



দি নিউজ লায়ন;    পশ্চিম সিকিমে অবস্থিত পাহাড়ে ঘেরা ছোট্ট গ্রাম বিক্সথাং। গ্যাংটক (Gangtok) শহর থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে। আধুনিকতার ধরাছোঁয়ার বাইরে প্রকৃতির একান্ত আপন এই গ্রাম। লোকগান অনুযায়ী বিকস্থাং নামটি লেপচা শব্দ বিকমন থেকে নেওয়া হয়েছে। যার অর্থ এমন জায়গা যেখানে বাঘ গরুকে ভক্ষণ করেছিল। ভুটিয়াদের মতে আবার ‘বিক্সথাং’ শব্দের অর্থ সেই স্থান যেখানে বিশেষ পাথর পাওয়া যায়।


 সবুজে ঘেরা এই গ্রাম থেকে অবশ্যই দেখা যাবে সাদা বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা। একাধিক মনেস্ট্রি রয়েছে এখানে। দেখতে পাওয়া যাবে ডুবদি বা দুধি মনেস্ট্রি, সাং চোলিং মনেস্ট্রি, তাশিডিং মনেস্ট্রি, পেমায়াংস্তে মনেস্ট্রি। পাহাড়ের নির্জনতায় বৌদ্ধ সন্ন্যাসীদের মন্ত্রোচারণ আপনাকে জীবনের অন্য স্তরে নিয়ে যাবে। এছাড়াও রয়েছে পয়জন পোখরি (লেক) । রয়েছে ফুরসাচো হট স্প্রিং। যা গ্যাংটকের চারটি পবিত্র গুহার কাছাকাছি অবস্থিত। হিমালয়ের পাখিদের দর্শন পাবেন। সারি সারি ওক-পাইন দেখতেও চলে যেতে পারেন। আবার চাইলে হর্স রাইডিংও করতে পারেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.