কিভাবে বানাবেন "বিহারী চিকেন কারি"? - The News Lion

কিভাবে বানাবেন "বিহারী চিকেন কারি"?

 



উপকরণ  

750 গ্রাম চিকেন মাঝারি মাপের টুকরো করে নেওয়া 

3টি মাঝারি পেঁয়াজ কুচি 

দের টেবিল চামচ আদা ও রসুনবাটা 

1টি গোটা রসুন 

1চা চামচ গোটা জিরে 

1টি তেজপাতা 

2চা চামচ ধনে গুঁড়ো 

1চা চামচ জিরে গুঁড়ো 

1চা চামচ হলুদ গুঁড়ো 

3টি গোটা শুকনো লঙ্কা

2টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা 

স্বাদ মত নুন 

1 কাপ টমেটো কুচি 

1/2 কাপ ধনেপাতা কুচি 

1/2 কাপ সর্ষের তেল 

1টেবিল চামচ কাশ্মীরের চিলি পাউডার 

1চা চামচ গরম মসলা গুঁড়ো 


প্রণালি 

প্রথমে কড়াইয়ে তেল গরম করে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতার ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি মিশিয়ে ব্রাউন বা লালচে করে ভাজতে হবে। এরপর ওতে একে একে আদা ও রসুন বাটা, লঙ্কা বাটা, গোটা রসুন,টমেটো কুচি,নুন,হলুদ জিরেগুঁড়ো,ধনেগুঁড়ো,রেড চিলি পাউডার সব মসলা একসাথে দিয়ে খুব ভালো করে কষাতে হবে। 


এরপর চিকেন মিশিয়ে বেশ খানিকক্ষণ কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসে। এরপর হাফ কাপের মতো জল মিশিয়ে একটি ঢাকনা দিয়ে ভালো করে চিকেন ঢাকা দিয়ে রাখতে হবে, মিনিট দশেক পর ঢাকনা খুলে যখন দেখব চিকেন সিদ্ধ হয়ে এসেছে এবং গ্রেভি ঘন হয়ে গেছে তখন গরম মসলা গুঁড়ো ও ধনেপাতা ছড়িয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে দিতে হবে "বিহারী চিকেন কারি"।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.