দেড় কোটি টাকার বেআইনি সোনার বিস্কুট সহ গ্রেপ্তার ২ - The News Lion

দেড় কোটি টাকার বেআইনি সোনার বিস্কুট সহ গ্রেপ্তার ২

 


শিলিগুড়িকে করিডর করে ভিনরাজ্যের দুস্কৃতিদের সোনা পাচারের ছক। দেড় কোটি টাকার বেআইনি সোনার বিস্কুট সহ গ্রেপ্তার ২। আটক আসাম নাম্বারের গাড়ি। ধৃতদের নাম ইউসুফ, মিলদাজ। ধৃতরা কেরালার বাসিন্দা।জানা গিয়েছে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার রাতে শিলিগুড়ি জংশন এলাকায় অভিযান চালায় কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর।


 সন্দেহভাজন একটি চার চাকা গাড়িকে আটক করে পুলিশ। গাড়িতে তল্লাশি চালাতেই সিট থেকে উদ্ধার হয় ৩৬টি সোনার বিস্কুট। যার ওজন ২কেজি ৯৮৫গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ১কোটি ৫৭লক্ষ টাকা। 


বুধবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। আদালত সূত্রে জানা গিয়েছে ওই বেআইনি সোনার বিস্কুট কলকাতায় পাচারের উদ্দেশ্য ছিল তাদের। ইন্দো মায়ানমার সীমান্ত হয়ে ওই সোনা নিয়ে গুহাটিতে আস্তানা গাড়ে দুষ্কৃতীরা।  সেখান থেকে সড়কপথে শিলিগুড়ি হয়ে কলকাতায় যাওয়ার উদ্দেশ্য ছিল তাদের। তবে পাচারের আগেই হাতেনাতে পাকড়াও করে গোয়েন্দা বিভাগের আধিকারিকেরা। আটক করা হয়েছে আসাম নম্বরের গাড়িটিকেও।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.