বাবা মাকে অপমান প্রেমিকের পরিবারের অভিমানে আত্মঘাতী কলেজ ছাত্রী - The News Lion

বাবা মাকে অপমান প্রেমিকের পরিবারের অভিমানে আত্মঘাতী কলেজ ছাত্রী


 বিয়ের কথা বলে কলেজ পড়ুয়া ছাত্রীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরীর চেষ্টা করেছিল প্রেমিক।  হাতেনাতে ধরা পড়ে যাওয়ার পর প্রেমিকের বাড়িতে বিয়ের প্রস্তাব দেয় ওই ছাত্রীর পরিবার। কিন্তু সেই প্রস্তাবের বদলে কলেজ পড়ুয়া ছাত্রীর বাবা - মাকে অশালীন আচরণ এবং কটুক্তি করেছিল প্রেমিকের পরিবার । আর বাবা-মায়ের এই অপমান সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলো কলেজ পড়ুয়া ওই ছাত্রী ।


 মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে চাচোল থানার শংকরটোলা এলাকায়। এই মৃত্যুর ঘটনায় অভিযুক্ত প্রেমিক ও তার পরিবারের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ তুলে সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কলেজ ছাত্রীর বাবা। পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে চাচল থানার পুলিশ। চাঁচোল কলেজের কলা বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রীর সঙ্গে ওই এলাকারই  বাপি প্রামাণিকের প্রেমের সম্পর্ক ছিল।  কিন্তু মাঝে সেই সম্পর্ক পারিবারিক কারণে বিচ্ছিন্ন হয়। পরে আবার অভিযুক্ত প্রেমিক বাপি প্রামানিক ওই ছাত্রীর সঙ্গে ভাব গড়ে তোলে। এরপর মঙ্গলবার সন্ধ্যায় মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে বাপি প্রামাণিকের বাড়িতে যায়  ওই ছাত্রীর পরিবারের লোকেরা ।


 অভিযোগ, সেই সময় চরম অপমান করে অভিযুক্ত প্রেমিকের পরিবার । এমনকি অশালীন আচরণ করা হয় ওই ছাত্রীর পরিবারের সঙ্গে। এই বিষয়টি শোনার পর বাবা মায়ের সম্মান বজায় রাখতে নিজের শোবার ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় ওই ছাত্রী। চাঁচোল থানার পুলিশ জানিয়েছে, ওই কলেজছাত্রী মৃত্যুর ঘটনায় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে । পাশাপাশি অভিযুক্তদের খোঁজ চালানো হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.