কেশপুরের চড়কা গ্রামের জঙ্গল থেকে এক আদিবাসী যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
বুধবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের চড়কা গ্রামের জঙ্গলের মধ্যে একটি গাছে এক যুবক কে দেখতে পায় স্থানীয় বাসিন্দারা।যার ফলে ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।স্থানীয় বাসিন্দারা ফোন করে বিষয় টি কেশপুর থানার পুলিশ কে জানায়। খবর পেয়ে ঘটনা স্থলে যায় কেশপুর থানার পুলিশ ও কোতোয়ালি থানার পুলিশ মৃত যুবকের নাম মংলা মান্ডি।তার বয়স ২২ বছর।
তার বাড়ি ঘটনাস্থল থেকে কিছুটা দূরে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের অন্তর্গত কোতোয়ালি থানার মাগুরগেড়া গ্রামে।কেশপুর ও কোতোয়ালি থানার সংযোগস্থল চড়কা গ্রামের জঙ্গলে সে কি ভাবে এলো তা খতিয়ে দেখার কাজ শুরু করেছে কেশপুর থানার পুলিশ।বুধবার কেশপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য পাঠায়।
ময়নাতদন্তের পর মৃতদেহটি তার পরিবারের হাতে তুলে দেয় পুলিশ। তবে সে আত্মহত্যা করেছে, না ওই যুবক কে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে তা তদন্ত করে দেখার কাজ শুরু করেছে কেশপুর ও কোতোয়ালি থানার পুলিশ। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য যেমন ছড়িয়ে পড়ে। তেমনি মৃত যুবকের পরিবারেও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Post a Comment