কমেছে দূষণ, সাঁতরাগাছি পাখিরালয়ে এবার পরিযায়ী পাখির সংখ্যা বাড়তে পারে - The News Lion

কমেছে দূষণ, সাঁতরাগাছি পাখিরালয়ে এবার পরিযায়ী পাখির সংখ্যা বাড়তে পারে

 


দি নিউজ লায়ন;     করোনাকালে কম চলেছে ট্রেন,  নিষেধাজ্ঞা ছিল বাজি পোড়ানোতেও। যার ফলে কমেছে পরিবেশে দূষণের মাত্রা। তাই চলতি বছরে সাঁতরাগাছি ঝিলে বাড়তে পারে পরিযায়ী পাখির সংখ্যা। বিগত কয়েক বছর ধরেই পরিবেশগত কারণে পরিযায়ী পাখিরা বদলে ফেলছিল তাদের শীতকালীন গন্তব্য। কিন্তু এই বছরে শীতের প্রারম্ভে ইতিমধ্যেই প্রায় হাজার তিনেক নানা প্রজাতির পরিযায়ী পাখি এসে পৌঁছেছে সাঁতরাগাছি ঝিলে। পরিবেশবিদ এবং পক্ষীবিদদের একাংশ জানাচ্ছেন, চলতি বছরে পরিযায়ী পাখির সংখ্যা ভালো হবে। কালীপূজোয় বাজি পোড়ানোয় নিষেধাজ্ঞা থাকায় কম হয়েছে দূষণ। রেলের ট্রেন কম চলার কারণে দূষনের মাত্রা আরো কমেছে।


 এই বছরে বাতাসে দূষনের মাত্রা অন্যান্য বছরের তুলনায় কম। এই ঝিল প্রায় ৫০ বছরের বেশি সময় ধরে পরিযায়ী পাখিদের শীতকালীন আবাসস্থল বলেও জানান তিনি।  হাওড়ার জেলা বন  আধিকারিক  রাজু সরকার জানান,সাধারণত ডিসেম্বর মাসের মাঝামাঝি থেকে জানুয়ারী মাসের মধ্যে বেসরকারি সংস্থার সাহায্যে সাঁতরাগাছি ঝিলে পাখি সুমারীর কাজ করা হয়। তবে এবার এখনও পর্যন্ত প্রায় হাজার চারেক পাখি এসেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।


 হাওড়া পুরসভার বিদায়ী পুরবোর্ডের প্রাক্তন মেয়র ডাঃ রথীন চক্রবর্তী বলেন, পুরবোর্ড থাকাকালীন পরিবেশ বাস্তুতন্ত্রের নিয়ম মেনে সাঁতরাগাছি ঝিল পরিষ্কার করার যে পরিকল্পনা নেওয়া হয়েছিল আজও তাই মেনে চলা হচ্ছে। তিনি আরও বলেন, সাঁতরাগাছি স্টেশনের একদম কাছে হওয়ার ফলে ট্রেনের হর্নের আওয়াজ বিঘ্ন ঘটত পরিযায়ী পাখিদের জীবনযাত্রায়। আমরা নিজেরা উদ্যোগ নিয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ওই এলাকাকে 'নো হর্ন জোন ' করার পরিকল্পনা নিয়েছিলাম।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.