নদীয়ার শান্তিপুরে পেট্রোল পাম্পের এক কর্মী সহ দুই মহিলাকে মারধরের অভিযোগ
দি নিউজ লায়ন; নদীয়ার শান্তিপুর হরিপুর পঞ্চায়েতের নৃসিংহপুর বাবলাবন এলাকায় জিএন অটো অয়েল সার্ভিস স্টেশন পেট্রোল পাম্পে দুষ্কৃতী হানা। সোমবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে কার জন্য রণক্ষেত্রের চেহারা নয় গোটা এলাকা। কাস্টমার এটেনডেন্ট অঙ্কুশ বিশ্বাস জানান, একটি তেলের ট্যাংকার রাত আটটা নাগাদ পাম্পে তেল ভর্তি করতে আসে, স্বভাবতই ওই সময়ে বেশ কিছুক্ষণের জন্য তেলের মেশিন বন্ধ রাখতে হয়। সোমবারও ওইসময় পাম্প কিছুক্ষণের জন্য বন্ধ ছিল অনেকেই পেট্রোল ডিজেল নেওয়ার জন্য লাইনে অপেক্ষা করছিলেন আচমকাই
এক মোটর সাইকেলে দুজন পেট্রোল পাম্পে এসে অশালীন আচরণ করতে শুরু করে তাদের আগে পেট্রোল দিতে হবে এই দাবি জানাতে থাকে তারা লাইনে দাঁড়ানো অন্যান্যরা তাদের বোঝানোর চেষ্টা করেন পেট্রোল পাম্পের মালিক এবং অন্যান্য কর্মীরা তাদের বলেন কিছুক্ষণ অপেক্ষা করতে যদিও তাতে কোন কাজ হয়নি উল্টে তারা তাদের গালিগালাজ করতে শুরু করে। পেট্রোল পাম্পের কর্মী অঙ্কুশ বিশ্বাসকে বেধড়ক মারধর করে তারা এমনকি তার সঙ্গে যে টাকার ব্যাগ ছিল সেটিও কেড়ে নেওয়ার চেষ্টা করে।
এই সময় পেট্রোল পাম্পের মালিক মল্লিকা মজুমদার এবং আলপনা মজুমদার ঠেকাতে গেলে তাদেরও মারধর করে। পরে বাইক নিয়ে চম্পট দেয় তারা। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করেন। তবে প্রশাসনিক সূত্রে জানা যায়, সিসি ক্যামেরার ফুটেজ যথেষ্ট দূর থেকে হওয়ার কারণে স্পষ্ট ভাবে দেখে কিছু নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। তবে তদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে।

Post a Comment