কিষেণজির বদলা চাই বলে মাওবাদী নামাঙ্কিত পোস্টার ঘিরে চাঞ্চল্য বাঁশপাহাড়িতে - The News Lion

কিষেণজির বদলা চাই বলে মাওবাদী নামাঙ্কিত পোস্টার ঘিরে চাঞ্চল্য বাঁশপাহাড়িতে


দি নিউজ লায়ন;          ২০১১ সালের ২৪ শে নভেম্বর  তৎকালীন অবিভক্ত পশ্চিম মেদিনীপুর জেলার ঝাড়গ্রাম মহকুমার জামবনি  ব্লকের কাপগাড়ী অঞ্চলের বুড়িশোল এর জঙ্গলে মাওবাদী নেতা কিষেণজির মৃত্যু হয়। তারপর থেকে জঙ্গলমহল এলাকায় অর্থাৎ বর্তমান ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় মাওবাদীরা বিভিন্ন সময় নাশকতার চেষ্টা করেছে ।কিন্তু পুলিশ প্রশাসন সজাগ থাকায় মাওবাদীদের চেষ্টা ব্যর্থ হয়েছে। সম্প্রতি রাজ্যের গোয়েন্দা দপ্তর ঝাড়গ্রাম জেলা পুলিশ প্রশাসনকে জানিয়েছে কিষেনজির মৃত্যু  দিবসের আগে জঙ্গলমহলে মাওবাদীরা বড় ধরনের নাশকতার ঘটনা ঘটাতে পারে। তাই পুলিশ প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। গোয়েন্দা দপ্তর থেকে সতর্কতা বার্তা পাওয়ার পর  ঝাড়গ্রাম জেলার প্রতিটি থানাকে ঝাড়্গ্রাম জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী  ২৪ শে নভেম্বর কিষেনজির মৃত্যু দিন। তার আগেই ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলার সংযোগস্থল পুরুলিয়া জেলার কোটশিলা থানার শ্যামপুকুর মোড়ে শনিবার মাওবাদী নামাঙ্কিত পোস্টার দেখতে পায় এলাকার বাসিন্দারা। সেই পোস্টারে লেখা আছে কিষেণজির বদলা চাই, রাজ্য সরকার হুশিয়ার, পুলিশ ও তৃণমূল কংগ্রেসকে হুঁশিয়ার বলে  পোস্টার এ লেখা রয়েছে। তবে ওই পোস্টারটি নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কারা ওই পোস্টারটি লাগিয়েছেন তা খতিয়ে দেখার কাজ শুরু করা হয়েছে। পুলিশের অনুমান মাওবাদীদের নাম করে কেউ বা কারা ওই পোস্টার দিয়েছে।ওই পোস্টার ঘিরে ঝাড়গ্রাম জেলার সীমান্তবর্তী বেলপাহাড়ি থানার বাঁশপাহাড়ি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বাঁশপাহাড়ির পর শুরু হচ্ছে একদিকে পুরুলিয়া, অন্যদিকে বাঁকুড়া জেলা। তাই তিন জেলার ও ঝাড়খন্ড রাজ্যের সংযোগস্থল এলাকায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধারকে কেন্দ্র করে রীতিমতো বাঁশপাহাড়ি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শনিবার। তবে ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে ঝাড়গ্রাম জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরা হয়েছে। যে এলাকায় কিষেনজির মৃত্যু হয়েছিল সেই এলাকায় পুলিশি টহল শুরু হয়েছে। তাই নিছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে দেওয়া হয়েছে ঝাড়গ্রাম জেলাকে। যাতে  মাওবাদীরা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে তার জন্য ঝাড়খন্ড, উড়িষ্যা সীমান্তবর্তী এলাকা সিল করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে সীমান্তবর্তী এলাকা গুলিতে। তবে শনিবার সকালে ওই মাওবাদী নামাঙ্কিত পোস্টার কে ঘিরে ঝাড়গ্রাম জেলার সীমান্তবর্তী এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.