শেখ হাসিনা সেলাই করছেন-মাছ ধরছেন, ছবি ভাইরাল
বাংলাদেশ প্রতিনিধি।। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দু্ইটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। একটি ছবিতে প্রধানমন্ত্রী সেলাই মেশিনে কাপড় সেলাই করছে। আরেকটি তিনি বড়শি দিয়ে মাছ শিকার করেছেন।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ছবি দুটি বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে। ছবি দুটি পোস্ট করার পর দ্রুতই তা ভাইরাল হয়ে যায়। দুই ঘণ্টার মধ্যে পোস্টে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া পড়ে। আর শেয়ার হয় ১ হাজার তিন শতাধিক।
পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, ‘সাধারণ বাঙালি নারী আমাদের প্রধানমন্ত্রী, আমাদের নেত্রী শেখ হাসিনা। নানা ব্যস্ততার মাঝে তিনি অবসর পেলেই সেলাই করেন কাপড় আর মাছ ধরতে যান গণভবনের পুকুরে। সব হারিয়ে দেশের জন্য সারাদিন কাজ করে যাওয়া এই অনন্য সাধারণ মানুষটির জন্য অনেক ভালোবাসা ও শ্রদ্ধা।’



Post a Comment