গরু পাচার কান্ডের দায় রাজ্য পুলিশের ঘরে চাপালেন কৈলাস বিজয়বর্গীয়
গরু পাচার চক্রে বিএসএফ আধিকারিক গ্রেপ্তার হওয়ার পরেই নিজেদের গা বাঁচাতে এবার রাজ্য পুলিশের ঘাড়ে দোষ চাপালেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। তিনি বলেন স্থানীয় পুলিশের সাহায্য ছাড়া গরু পাচারের মতো ঘটনা ঘটানো সম্ভব নয়। সুতরাং গরু পাচার চক্রের স্থানীয় যে সমস্ত পুলিশ আধিকারিকরা জড়িত আছে সিবিআই রেডারে তাদের ও ধরা পড়া দরকার। বুধবার উলুবেড়িয়ার বিরশিবপুরে একটি বেসরকারি রিসোর্টে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া সদর কাঁথি ওতমলুক এই পাঁচটি সাংগঠনিক জেলার বিজেপি কার্যকর্তাদের নিয়ে বৈঠক করতে এসে এই কথা বলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়।
তিনি বলেন তৃণমূলের দুর্নীতি চিটফান্ড সহ বিভিন্ন বিষয়কে সামনে রেখে বিধানসভা নির্বাচনে বিজেপির প্রচার ও আন্দোলনে নামবে। তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় কর্পোরেট সংস্থার কাছে দলটাকে বন্ধক রেখেছেন। যেটা দলের অনেক নেতাই ভালো ভাবে মেনে নিতে পারছেন না। আগামী দিনে এর মাশুল তৃণমূলকে দিতে হবে বলেও দাবি করেন কৈলাস বিজয়বর্গীয়। এদিন কৈলাস বিজয়বর্গীয় বলেন রাজ্যে বিজেপি সংগঠন কে মজবুত করার লক্ষ্যে জেলা মন্ডল শক্তি কেন্দ্র বুথ সহ সর্বত্র একটি পিরামিড করে পুরো বিষয়টিকে আরও শক্তিশালী করা হচ্ছে। তিনি বলেন আমাদের এই বৈঠক ডেকে তৃণমূল ভয় পেয়েছে তাই ওরা খুনের রাজনীতি করছে।
প্রসঙ্গত বুধবার উলুবেড়িয়ার বিরশিবপুরে হাওড়া হুগলি ও মেদিনীপুর জেলার সাংগঠনিক জেলা কার্যকর তাদের নিয়ে বৈঠক করেন বিজেপির বিশেষ পর্যবেক্ষক সুনিল দেওধর।এদিনের এই বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় সাংসদ জ্যোতির্ময় মাহাতো কোনার হেমরম সহ অন্যান্যরা।সূত্রে খবর বৃহস্পতিবার হুগলি শ্রীরামপুর ঘাটাল আরামবাগ টু হাওড়া গ্রামীণ জেলা বিজেপির কার্যকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

Post a Comment