কর্মরত অবস্থায় শ্রমিকের মৃত্যু আগরপাড়া টেক্সমেকো কারখানায়
কর্মরত অবস্থায় শ্রমিকের মৃত্যু আগরপাড়া টেক্সমেকো কারখানায়। কর্মরত শ্রমিকের নাম বিশ্বজিৎ ঘোষ বয়স আনুমানিক 42। দীর্ঘদিন যাবৎ কন্ট্রাকটর শ্রমিক হিসেবে কাজ করতেন এই কারখানায়।
প্রতিদিনের মত আজও সকালে কাজে যোগ দেয় বিশ্বজিৎ বাবু। বিল্ডিং ডিপার্টমেন্টের এসবেস্টারের চালের উপরে উঠে কাজ করছিলেন তিনি। বিশ্বজিৎ হঠাৎ করেই সেখান থেকে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে শ্রমিক মহলে।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বেলঘড়িয়া থানার পুলিশ। মৃতদেহটিকে ঘটনাস্থলে বিক্ষোভ দেখাচ্ছেন শ্রমিকেরাভ খবর পেয়ে পরিবারের লোকজন ভিড় জমায় কারখানা গেটের বাইরে। পরিবারের লোকজন কারখানার ভিতরে ঢুকতে চাইলে নিরাপত্তার কারণ দেখিয়ে ভেতরে ঢুকতে বাধা দেয় নিরাপত্তারক্ষীরা। তখনই উত্তেজিত হয়ে পরে পরিবারের লোকজন চেষ্টা চালানো হয় গেট ভাঙ্গার। অবশেষে পরিবারের লোকজনকে কারখানায় ঢোকার অনুমতি দেয় কতৃপক্ষ।

Post a Comment