ঝোপ থেকে উদ্ধার গলায় ফাঁস লাগানো দেহ, রায়গঞ্জে চাঞ্চল্য - The News Lion

ঝোপ থেকে উদ্ধার গলায় ফাঁস লাগানো দেহ, রায়গঞ্জে চাঞ্চল্য




 ঝোপ থেকে মধ্যবয়সী অজ্ঞাত পরিচয় ব্যাক্তির গলায় ফাঁস লাগানো পচাগলা মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। বুধবার দুপুরে রায়গঞ্জের ১০ নং মাড়াইকুড়া গ্রাম পঞ্চায়েতের দেবীনগর দেবীতলা এলাকার ঘটনা। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, দিন কয়েক ধরেই পচা গন্ধ পাচ্ছিলেন স্থানীয়রা। কিন্তু গত মঙ্গলবার বিকেল থেকে পচা গন্ধে অতিষ্ঠ হয়ে ওঠেন সকলে। 


বুধবার সকাল থেকে ওই এলাকার ঝোপে গন্ধের সন্ধান করতে গিয়ে এক ব্যাক্তির পচাগলা মৃতদেহ দেখতে পান এলাকাবাসীরা। খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। যদিও ওই ব্যাক্তির নাম বা পরিচয় কিছুই এখনো জানা যায়নি। 


তবে প্রাথমিকভাবে স্থানীয়দের একাংশের অনুমান যে ওই ব্যাক্তি সেখানে আত্মহত্যা করেছে। আবার অনেকের অনুমান কেউ তাকে খুন করে সেখানে প্রমান লোপাটের জন্য গলায় ধুতির ফাস লাগিয়ে ফেলে দিয়ে গেছে। তবে এর পেছনে আসল কি রহস্য আছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.