নর্দমায় যুবকের দেহ উদ্ধার
দি নিউজ লায়ন; রবিবার সন্ধে থেকে নিখোঁজ থাকার পর সোমবার সকালে বাড়ি থেকে কয়েক মিটার দূরে নর্দমায় এক যুবকের দেহ উদ্ধার হল। ঘটনাটি ঘটে বারুইপুরের ১০ নম্বর ওয়ার্ড নবীন চন্দ্র রোডে। এর জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
এদিন স্থানীয় বাসিন্দারা উপুড় অবস্থায় দেহ পড়ে থাকতে দেখে পুলিশ কে খবর দেয়। বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে,মৃতর নাম ফিরোজ সাপুড়িয়া(৩৫)। বাড়ি ১০ নম্বর ওয়ার্ড গোলপুকুর বিদ্যাসাগর পল্লি।
রাজমিস্ত্রির কাজ করতো। পরিবারের লোকজন জানায়,কাজে যাচ্ছি বলে সাইকেল নিয়ে বাড়ি থেকে বেড়িয়েছিল। তারপর রাতে বাড়ি ফেরেনি। খোঁজ করাও হয়েছিল। কেউ ধাক্কা মেরে নর্দমায় ফেলে দিয়ে মারতে পারে। যদিও ঘটনাস্থল থেকে সাইকেল পাওয়া যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Post a Comment