হাওড়ার ডোমজুড়ে ভয়াবহ আগুন। কয়েকটি কারখানা ও গোডাউন ভস্মীভূত
দি নিউজ লায়ন; আগুনে ভস্মীভূত হয়ে গেল বেশ কয়েকটি কারখানা। অন্তত 5 টি কারখানা সম্পূর্ণ পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, সোমবার ভোররাতে ডোমজুড়ের নারনা বটতলায় একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগে। কারখানায় দাহ্য পদার্থ মজুত থাকায় নিমিষে আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় কারখানাটিকে।
ভস্মীভূত হয়ে যায় প্লাস্টিকের বস্তা কারখানা। আশেপাশের কারখানাতেও দাহ্য পদার্থ মজুত থাকায় সেখানেও দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। দমকল সূত্রে জানা গেছে, ভোররাতে এলাকার প্রায় ২০ হাজার বর্গ ফুট এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়ে। এখানে বিভিন্ন ধরনের জিনিস তৈরীর কারখানা থাকায় এবং প্রত্যেকটি কারখানা একদম পাশাপাশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। তবে আগুন এখন নিয়ন্ত্রণ এসেছে।
এখানে অগ্নিনির্বাপণ কোনও ব্যবস্থা ছিলনা বলে অভিযোগ। কি কারণে এই ঘটনা তা তদন্ত করে দেখা হবে। হাওড়া ফায়ার স্টেশনের ওসি ভবানী প্রসাদ দুবে জানান, এখানে বিভিন্ন প্রকারের ম্যানুফ্যাকচারিং অ্যান্ড প্রসেসিং ইউনিট ছিল। প্লাস্টিক পাইপ কারখানা থেকে শুরু করে এমব্রয়ডারি কারখানা, জুট, ছাঁট কাপড়ের গোডাউন, চানাচুর সহ বিভিন্ন ইউনিট ছিল। প্রায় ২০ হাজার স্কোয়ার ফুট এলাকা জুড়ে ১০ - ১২টি কারখানা এখানে ছিল। আগুন ভয়াবহ আকার নিয়েছিল। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

Post a Comment