চিত্তরঞ্জনে অবসরপ্রাপ্ত রেলকর্মীর মৃতদেহ আগলে স্ত্রী ও মেয়ে - The News Lion

চিত্তরঞ্জনে অবসরপ্রাপ্ত রেলকর্মীর মৃতদেহ আগলে স্ত্রী ও মেয়ে


সালানপুর ব্লকের রূপনারায়ণ পুরের পিঠাকিয়ারি দুর্গা মন্দির সংলগ্ন এলাকার একটি বাড়ি থেকে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার অবসরপ্রাপ্ত কর্মীর মৃতদেহ উদ্ধার করা হলো। মৃতদেহ আগলে ঘরের মধ্যে প্রায় বস্ত্রহীন উন্মাদ অবস্থায় বসে ছিলেন মানসিক ভারসাম্যহীন স্ত্রী ও মেয়ে।


জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম মিলন কান্তি বিশ্বাস (৮০)। চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার অবসর প্রাপ্ত কর্মী ছিলেন। স্ত্রী ও মেয়েকে নিয়ে একাই বাড়িতে বসবাস করতেন। বাড়ি থেকে বেশী বাইরে বের হতেন না তিনি। প্রতিবেশীদেরা জানিয়েছেন কালীপুজোর পর থেকে তাদের পরিবারের কাউকে বাইরে দেখতে পাওয়া যাচ্ছিল না। তাই সন্দেহ জাগে এলাকার মানুষজনের শেষ পর্যন্ত স্থানীয়রা বুধবার দিন রূপনারায়ানপুর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান অসীম ঘোষকে খবর দেন। 


অসীম ঘোষ স্থানীয় মানুষজনকে সঙ্গে নিয়ে মিলনকান্তি বিশ্বাসের  বাড়ির বাইরে থেকে বহুবার ডাকাডাকি করে  ভেতর থেকে কারো কোন সাড়া পাওয়া যায়নি ফলে খবর দেওয়া হয় সালানপুর থানায়। বাড়ির  দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে দেখা যায় বৃদ্ধ মিলন কান্তি বিশ্বাস মৃত অবস্থায় পড়ে রয়েছেন মাটিতে আর ঘরের মধ্যে বস্ত্রহীন উন্মাদ অবস্থায় তার স্ত্রী ও মেয়ে মৃতদেহটি ঘিরে বসে রয়েছেন। দ্রুততার সঙ্গে মিলনকান্তি বাবুর মৃতদেহটি আসানসোল জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। 

মিলনকান্তি বিশ্বাসের স্ত্রী ও মেয়েকে প্রাথমিক চিকিৎসার জন্য পিঠাকিয়ারি উপ স্বাস্থ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.