ঝাড়গ্রামের বাঁশতলা এলাকায় লোকালয়ে দাঁতাল হাতি এলাকায় ফসলের ক্ষতির আশংকা - The News Lion

ঝাড়গ্রামের বাঁশতলা এলাকায় লোকালয়ে দাঁতাল হাতি এলাকায় ফসলের ক্ষতির আশংকা



 বুধবার সকালে প্রকাশ্য দিবালোকে একটি দাঁতাল হাতি ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের বাঁশতলা এলাকার জঙ্গল থেকে আচমকা গ্রামের লোকালয়ে ঢুকে পড়ে।যার ফলে বাঁশতলা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।হাতি টি প্রায় এক ঘন্টা ওই গ্রামে দাপিয়ে বেড়ায়।গ্রাম বাসীরা  হুলা জ্বালিয়ে হাতিটিকে তাড়া করলে হাতিটি গ্রামের ধান চাষের জমিতে গিয়ে তাণ্ডব চালায়।


যার ফলে ওই গ্রামের কয়েক বিঘা জমির পাকা ধান মাঠেই নষ্ট হয়ে যাওয়ার আশংকা করছেন গ্রামবাসীরা।স্থানীয় বাসিন্দারা   বলেন প্রতিদিন বাঁশতলার জঙ্গল থেকে হাতি গ্রামে এসে ফসলের ও ঘরবাড়ির ক্ষতি করছে।বন দফতর কে হাতি গুলিকে ওই এলাকা থেকে সরানোর জন্য জানানো হয়েছে।ওই এলাকায় চারটি দাঁতাল হাতি রয়েছে বলে গ্রামবাসীরা জানান।প্রতিদিন সন্ধ্যার পর হাতি গুলি গ্রামে ঢুকে তাণ্ডব চালায় বলে গ্রামবাসীরা জানায়।


 যারফলে গ্রামবাসীরা যথেষ্ট আতংকের মধ্যে রয়েছেন।কিন্তু বুধবার সকালে যে ভাবে একটি দাঁতাল হাতি প্রায় সাত ঘন্টা ধরে ওই গ্রামে তাণ্ডব চালিয়েছে তাতে গ্রামবাসীরা বাড়ি থেকে সন্ধের পর  কোথাও যেতে ভয় করছেন।গ্রাম বাসীরা বিষয়টি বন দফতর  কে জানিয়েছেন। বন দফতর এর পক্ষ থেকে গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.