রুগীদের চিকিৎসার ক্ষেত্রে অত্যাধুনিক পরীক্ষা আনছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল
স্বাস্থ্য পরিষেবা উন্নতর করতে ভূয়সী সংযোজন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের বায়ো কেমিস্ট্রি বিভাগে। রুগীদের চিকিৎসার ক্ষেত্রে অত্যাধুনিক পরীক্ষা আনছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। করোনা চিকিৎসা সহ স্বাস্থ্য পরিষেবা উন্নতর করতে নয়া পহেল মেডিকেল কলেজ ও হাসপাতালের। বুধবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ৫৩ তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। উত্তরবঙ্গ করোনা ওএসডি ডাঃ সুশান্ত রায়, রুগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডাঃ রুদ্রনাথ ভট্টাচার্য, মেডিকেল সুপার ডাঃ কৌশিক সমাঝদার, রসায়ন বিভাগীয় প্রধান ডাঃ উৎপল কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।
এদিন কেক কেটে সূর্বণ জয়ন্তী অতিক্রান্ত করে আরও তিন বছরের বর্ষপূর্তির উদযাপনে মাতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। এই অনুষ্ঠান থেকেই রসায়ন বিভাগের অত্যাধুনিক ল্যাবের ঘোষণা করে তা উদ্ঘাটন করা হয়। রসায়ন বিভাগীয় প্রধান ডাঃ উৎপল কুমার বিশ্বাস বলেন এটি একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে। কোভিড রুগীর প্রতিরোধ ক্ষমতার মূল্যায়নে প্রয়োজনীয় ইন্টার লিউকিন -৬ সহ তিন ধরনের ফেরিকিন, টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি টেস্ট করা হবে।
এই বিষয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার ডাঃ কৌশিক সমাজদার বলেন- উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে বায়ো কেমিস্ট্রি ল্যাবের এই সংযোজন অত্যন্ত প্রয়োজনীয় ছিল। এতে মেডিকেল কলেজ ও হাসপাতাল চিকিৎসা পরিসেবার ক্ষেত্রে নয়া দিগন্ত খুলে যাবে। অন্যদিকে তিনি জানান মেডিকেল কলেজ ও হাসপাতালে একটি মনিকুলার ল্যাব রয়েছে যা ডাক্তারি ছাত্র ছাত্রীদের গবেষণা জনিত পরীক্ষা-নিরীক্ষার কাজে ব্যবহৃত হতো তবে এখন থেকে রুগী পরিষেবার জন্য তা খুলে দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান প্রিমিনাল ডায়াগোনস্টিক থ্যালাসেমিয়া প্রজেক্ট এর কাজে নামছে মেডিকেল কলেজ ও হাসপাতাল। ইতিমধ্যেই তার কাজ শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে তিনি বলেন আগামী দিনে চিকিৎসার পরিসেবাকে আরও উন্নতর পর্যায়ের পৌঁছনোর পাশাপাশি গবেষণায় জোড় দেবে মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।রুগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডাক্তার রুদ্রনাথ ভট্টাচার্য জানান এখানে এই বিভাগীয় অত্যাধুনিক টেস্ট ও উন্নতিকরন মেডিকেল কলেজ ও হাসপাতালকে অন্য উচ্চতায় পৌঁছে দেবে। এদিকে উত্তরবঙ্গ করোনা ওএসডি ডাঃ সুশান্ত রায় জানান কালিম্পঙ এ আই এম এ শাখা সংগঠন গড়ে উঠেছে যা অত্যন্ত আনন্দের আমাদের কাছে।

Post a Comment