7 কেজি গাঁজা সহ ধৃত দুই - The News Lion

7 কেজি গাঁজা সহ ধৃত দুই


দি নিউজ লায়ন; গাঁজা সহ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে মেমারি থানা এলাকায়। ধৃতদের নাম দেবানন্দ সাহানি ও শেখ জামশেদ। মেমারি থানার ডিভিসিপাড়ায় প্রথমজনের বাড়ি। অপরজনের বাড়ি মেমারি থানারই মগরা দক্ষিণপাড়ায়। পুলিস জানিয়েছে, শুক্রবার গভীর রাতে চকদিঘি এলাকায় একটি সিনেমাহলের পিছনে দু’জনে দাঁড়িয়েছিল।


 খবর পেয়ে পুলিস সেখানে হানা দিয়ে তাদের ধরে। তল্লাশিতে তাদের কাছে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে ৭ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। গাঁজা বিক্রির জন্য খদ্দেরের অপেক্ষায় তারা সেখানে দাঁড়িয়েছিল বলে পুলিসের দাবি। কিছুদিন আগে কুচুট কায়স্থপাড়া থেকে গাঁজার কারবারে জড়িত থাকার অভিযোগে রামপ্রসাদ পাত্রকে পুলিস গ্রেপ্তার করে।


 রামপ্রসাদের কাছ থেকে গাঁজা নিয়ে দেবানন্দ ও জামশেদ বিভিন্ন জায়গায় পাচার করে বলে জেনেছে পুলিস। শনিবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে মঙ্গলবার মাদক সংক্রান্ত বিশেষ আদালতে ধৃতদের পেশের নির্দেশ দেন বিচারক।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.