আজই বানিয়ে নিন মুলো শাকের কোফতা কাড়ি
দি নিউজ লায়ন;
উপকরণ
2-3 কাপ মুলো শাক কুচি
1/2 কাপ মুসুর ডাল
1 টেবিল চামচ বেসন
1/4 কাপ পেঁয়াজ কুচি
1টেবিল চামচ লঙ্কা কুচি
1চা চামচ নুন
1/2 চা চামচ হলুদ
গ্রেভির জন্য
1/4 কাপ দই
1/2চা চামচ জিরে গুঁড়ো
1চা চামচ ধনে গুঁড়ো
1/2চা চামচ গরম মশলার গুঁড়ো
1চা চামচ লঙ্কা গুঁড়ো
1চা চামচ হলুদ গুঁড়ো
1চা চামচ চিনি
1/2চা চামচ নুন
1/2 কাপ পেঁয়াজ কুচি
1টেবিল চামচ আদা
রসুন বাটা 1/2 কাপ
টমেটো কুচি 2 টো
তেজপাতা 2 টো
লঙ্কা 1/2 চা চামচ
আস্ত জিরে
পর্যাপ্ত পরিমাণ তেল
প্রণালি
কুচোনো মুলো শাকে নুন দিয়ে ভালো চটকে তেতো জল বার করে নিতে হবে।এবার শাকে মুসুর ডাল ধুয়ে মিশিয়ে পরিমাণ মতো জল দিয়ে সিদ্ধ করে নিতে হবে। জল একদম শুকিয়ে নিতে হবে। এবার সিদ্ধ শাকে নুন হলুদ লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার ছোট ছোট বল বা কোফতা আকারে গড়ে নিয়ে ছাঁকা তেলে ভেজে নিতে হবে।
কোফতা ভাজা হয়ে গেলে কড়াইয়ে তেল গরম করে তেজপাতা, লঙ্কা ও জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিতে হবে। দইয়ে সব শুকনো মশলা মিশিয়ে নিন।ভাজা পেঁয়াজে আদারসুন বাটা মশলা দই ও টমেটো কুচি মিশিয়ে কষাতে হবে।ভালো করে কষিয়ে জল দিতে হবে।ঝোল ফুটে উঠলে কোফতা দিয়ে 5মিনিট রান্না করতে হবে।এবার ঝোল ঘন ঘন হলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

Post a Comment