নুসরাতকে পা ভেঙে দেওয়ার ‘হুমকি’ দিলেন নিখিল - The News Lion

নুসরাতকে পা ভেঙে দেওয়ার ‘হুমকি’ দিলেন নিখিল


দি নিউজ লায়ন;    সামনেই ’২১-এর নির্বাচন। তার মধ্যে ছবির শুটিং। সব মিলিয়ে ব্যস্ত নুসরাত জাহান। এতটাই ব্যস্ত যে স্বামী নিখিল জৈনকে সময় দিয়ে উঠতে পারছেন না তিনি।  আর টিকটক ভিডিওতেও সেই কথাই স্পষ্ট। স্ত্রীর এত ব্যস্ততায় যেন প্রচণ্ড ক্ষুব্ধ নিখিল! নীল টি-শার্ট, সাদা শর্টস পরে ফ্রাইং প্যান হাতে বন্ধ দরজার বাইরে তর্জন-গর্জন, ‘বউ বউয়ের মতো থাকো! বাইরে বের হয়ে আসো একবার! পা ভেঙে রেখে দেব!’।




 নিখিলের মুখে এমন বাণী শুনেই রণংদেহী মেজাজে বেরিয়ে এলেন নুসরাত। কোনো কথা বলার প্রয়োজন ছিল না তার। স্ত্রী’কে দেখে যেন হিংস্র বাঘের বদলে ভিজে বিড়াল হয়ে গেলেন নিখিল জৈন! জোড় হাতে নুসরাতকে বলছেন, ‘তুম যো আয়ে জিন্দেগি মে বাত বন গয়ি...!’মাঝে টিকটক ভিডিও করে শিরোনামে ছিলেন এই সাংসদ-তারকা। কিন্তু এবার দলে টেনেছেন স্বামীকেও। 


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.