‘আমার নাম করোনা, আমাকে ভোট দিন’
দি নিউজ লায়ন; বিশ্বজুরে মানুষ এখন করোনা আতঙ্কে ভুগছে। বর্তমানে পরিস্থিতি এমনই যে ‘করোনা’ শব্দটি শুনলেই ভীত সবাই। কিন্তু এমন যদি হয়, নির্বাচনের প্রচারে এসে প্রার্থী হাতজোড় করে বলছেন, ‘আমার নাম করোনা। আমাকে ভোট দিন’। কিংবা নির্বাচনী হোর্ডিংয়ে লেখা, ‘করোনাকে ভোট দিন’।শুনতে অবাক লাগলেও কেরলের পুরসভা ভোটে এক বিজেপি প্রার্থীর নাম সত্যিই করোনা। ২৪ বছর বয়সি ওই মহিলার নাম করোনা থমাস। আগামী মাসে আয়োজিত দক্ষিণ কেরলের কোল্লাম পুরসভা নির্বাচনে মাথিলিল ওয়ার্ড থেকে বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছেন তিনি।
সেকারণেই শিরোনামে উঠে এসেছেন করোনা থমাস।কিন্তু কেন এই নাম? এক সাক্ষাৎকারে ওই মহিলা জানান, ছোটবেলায় এই নাম রেখেছিলেন তাঁর বাবা। ছেলে এবং মেয়ে উভয়েরই পরিচিত নাম রাখতে চাননি। তাই ছেলের নাম রেখেছিলেন কোরাল এবং মেয়ের নাম রেখেছিলেন করোনা। যদিও তিনি হয়তো বুঝতে পারেননি, এভাবে একটি ভাইরাসের জন্য তাঁর মেয়েকে বিড়াম্বনার মুখে পড়তে হবে।
সংক্রমণের শুরুর দিকে কিছুটা অস্বস্তিতে পড়লেও ওই তরুণী জানান, এখন আর নামের জন্য তেমন অসুবিধা হয় না। যদিও তিনি নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলেন। অক্টোবর মাসে এই অবস্থায় শিশুকন্যার জন্ম দিয়েছিলেন। যার জেরে খবরের শিরোনামেও এসেছিলেন। তবে এবার তাঁর সামনে আরও বড় পরীক্ষা।

Post a Comment