অনলাইনে কেনা জিনিস ফেরত দিতে গিয়ে প্রতারণার শিকার - The News Lion

অনলাইনে কেনা জিনিস ফেরত দিতে গিয়ে প্রতারণার শিকার



 এবার অভিনব প্রতারণার শিকার হলেন কয়েকজন। অনলাইনে কেনা জিনিস ফেরত দিতে গিয়ে প্রতারণার ফাঁদে পড়ছেন অনেকেই। টাকা ফেরত দেওয়ার কথা বলে পেমেন্ট অ্যাপসের তথ্য জেনে. নিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা। এনিয়ে পুলিসে অভিযোগ জমা পড়ছে। তার ভিত্তিতে মামলা রুজু হচ্ছে। জানা যায়, কয়েকমাস আগে বর্ধমান থানার নারয়ণদিঘির দিব্যেন্দু মণ্ডল এ ধরণের প্রতারণার শিকার হন।


 তাঁর দাদা একটি অনলাইন শপিং সংস্থায় কিছু জিনিসপত্রের অর্ডার দেন। দিনকয়েকের মধ্যে ক্যুরিয়র সাির্ভসের মাধ্যমে অর্ডার দেওয়া জিনিসপত্র তাঁর কাছে পৌঁছে দেওয়া হয়। তিনি ডেলিভারি বয়কে টাকা মিটিয়ে দেন। জিনিসের মান খারাপ হওয়ায় তিনি তা ফেরত দিতে চান। সেজন্য তিনি কাস্টমার কেয়ার সেন্টারে ফোন করেন। তাঁর কাছ থেকে পেমেন্ট অ্যাপের তথ্য জানতে চাওয়া হয়। তিনি পেমেন্ট অ্যাপের সমস্ত তথ্য দিয়ে দেন। কিছুক্ষণের মধ্যে তাঁর অ্যাকউন্ট থেকে ৯৩ হাজার টাকা তুলে নেওয়া হয়। বিষয়টি তিনি সাইবার থানায় জানান। ব্যাংক কর্তৃপক্ষকেও বিষয়টি জানানো হয়।


একইভাবে প্রতারিত হয়েছেন বর্ধমান শহরের মেঘনাদ সাহা পল্লির নাসরিন নাজ। তিনি রাশিয়ায় ডাক্তারি পড়েন। লক ডাউনের কারণে তিনি বাড়িতে রয়েছেন। দিনকয়েক আগে একটি অনলাইন শপিং সংস্থা তাঁর বাড়িতে কিছু জিনিসপত্র পাঠায়। তা পেয়ে বিস্মিত হন নাসরিন। অর্ডার না দেওয়া সত্ত্বেও কিভাবে তাঁর বাড়িতে জিনিসপত্র পাঠানো হল তা বোধগম্য হয় তাঁর। তিনি শপিং সংস্থার কাস্টমার কেয়ার সেন্টারে ফোন করেন।


 সেখান থেকে তাঁকে একটি অ্যাপ্লিকেশন মোবাইলে ইনস্টল করতে বলা হয়। তারপর তাঁকে একটি অ্যাপসে মেসেজ পাঠাতে বলা হয়। তা পাঠানোর কিছুক্ষণের মধ্যে তাঁর অ্যাকাউন্ট থেকে ৮৯ হাজার টাকা তুলে নেওয়া হয়। ঘটনার কথা জানিয়ে তিনি সাইবার থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিস তদন্ত শুরু করেছে। পুলিস সূত্রে খবর, সাইবার থানার সাহায্যও নেওয়া হচ্ছে। প্রতারকরা ভিন রাজ্য থেকে অপারেট করছে। তাই তাদের ধরতে সমস্যা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.