স্টোনম্যানের আদলে ফের নয়া কান্ড শিলিগুড়িতে
স্টোনম্যানের আদলে ফের নয়া কান্ড শিলিগুড়িতে। পাথর দিয়ে মাথা থেঁতলানো অবস্থায় উদ্ধার অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ। খুনের মামলা রুজু করে তদন্তে নামছে শিলিগুড়ি প্রধানগর থনার পুলিশ।শিলিগুড়ি দাগাপুরের কাছে গুলমা চা বাগানের ভেতরে অজ্ঞাত পরিচয় এক যুবকের রক্তাক্ত অবস্থায় মৃতদেহ দেখতে পায় চা বাগানের বাসিন্দারা। এরপরই তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সহকারী পুলিশ কমিশনার পশ্চিম চিন্ময় মিত্তলের নেতৃত্বে প্রধান নগর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে মৃতদেহের পাশ থেকে একটি বড় পাথরের চাঁই উদ্ধার করে পুলিশ।
মৃতদেহের নাকে ও কানে গভীর ক্ষত চিহ্ন রয়েছে বলে জানায় পুলিশ। রাতের অন্ধকারে ব্যক্তিগত শত্রুতা থেকেই ওই ব্যক্তি খুন হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। দুজনের মধ্যে ধস্তাধস্তি পাথর দিয়ে থেঁতলে হত্যা করা হয়েছে বলেও মনে করছে পুলিশ। প্রধান নগর থানার পুলিশ জানায় খুনের মামলা দায়ের করে ঘটনা তদন্তে শুরু করা হয়েছে। প্রসঙ্গত বেশ কিছুদিন আগে একইভাবে শিলিগুড়ি জংশন ও অন্য একটি এলাকা থেকে পাথর দিয়ে আঘাতের জেরে দুটি মৃতদেহ উদ্ধার করে পুলিশ। যার একটির ঘটনার মূল অভিযুক্ত স্টোনম্যানকে গ্রেপ্তার করা হয়।
যা জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে পাথর দিয়ে থেঁতলে খুন করা তার পুরনো অভ্যেস। নেশার সামগ্রীর ফাঁদে ফেলে সর্বস্ব লুট করে পাথর ব্যবহার করে ব্যক্তিদের মুখ বন্ধ করে দেয় সে। এরপর থেকেই স্টোনম্যানকে কেন্দ্র করে শিলিগুড়ি শহর জুড়ে চাপা আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফের মাস দুই কাটতে না কাটতেই একই কায়দায় পাথরের আঘাতে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। চা বাগাবের ভেতরে যুবকের মৃতদেহ স্টোনম্যান আতঙ্ককে ফের উসকে দিচ্ছে। পুলিশ জানায় ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট মিললে বাকি বিষয়গুলো পরিষ্কার হবে।

Post a Comment