ট্রাকের টায়ার চুরি নিয়ে অশান্তি দুষ্কৃতীদের সঙ্গে সংঘর্ষে জখম ট্রাক মালিক পাল্টা গণপিটুনি
দি নিউজ লায়ন; 10 চাকার লরির টায়ার চুরিকে কেন্দ্র করে তুলকালাম উত্তর 24 পরগনার দেগঙ্গায়। দুষ্কৃতীদের সঙ্গে ট্রাক মালিকের ধস্তাধস্তি। পাল্টা এক দুষ্কৃতীকে ধরে স্থানীয়দের গণপিটুনি। স্থানীয় সূত্রে খবর, বেড়াচাপার জীবনপুরের ট্রাক ব্যবসায়ী সিরাজুল হক মণ্ডলের একটি 10 চাকার লরি রয়েছে। শুক্রবার রাতে লরিটি তার বাড়ির কাছেই পার্ক করা ছিল। অভিযোগ ভোররাতে 3 দুষ্কৃতী একটি গাড়িতে এসে লরির দুটি চাকার টায়ার খুলে নিয়ে চম্পট দেয়ার চেষ্টা করে।
শব্দ শুনে সিরাজুল বেরিয়ে এসে দুষ্কৃতীদের বাধা দিতে গেলে তাকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি তার সঙ্গে থাকা মোবাইল, ঘড়ি ছিনতাই করে নেয়া হয়। সিরাজুলের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে দুই দুষ্কৃতী চম্পট দিলেও ধরা পড়ে যায় এক দুষ্কৃতী। স্থানীয়রা তাকে ব্যাপক মারধর করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী।
জনতার হাত থেকে উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত দুষ্কৃতীর নাম বাবু মণ্ডল। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে গাড়িতে করে দুষ্কৃতীরা এসেছিল সেটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে।
যে এলাকায় এই ঘটনা ঘটেছে তার আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। দ্রুত গাড়িটিকে সনাক্ত করা যাবে বলে মনে করছেন তদন্তকারীরা। পাশাপাশি কারা এই ঘটনায় জড়িত তাও খতিয়ে দেখছেন তারা। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, স্থানীয় দুষ্কৃতীরাই এই কাণ্ড ঘটিয়েছে। আগে থেকেই তাদের কাছে খবর ছিল লরি কোথায় থাকবে। আগে থেকে পরিকল্পনা করি চুরি করা হয়। জেলা জুড়ে এই চক্র সক্রিয় রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। তবে দ্রুত এই দুষ্কৃতীদের গ্রেফতার করা সম্ভব হবে বলে দাবি করেছেন পুলিশ আধিকারিকরা।

Post a Comment