ত্রিকোন প্রেমের জেরে সবং ব্লকে আত্মঘাতী এক যুবক - The News Lion

ত্রিকোন প্রেমের জেরে সবং ব্লকে আত্মঘাতী এক যুবক



দি নিউজ লায়ন;     ত্রিকোণ প্রেমের জেরে সবং ব্লকে আত্মঘাতী হল এক যুবক। শনিবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার নাড়াথা গ্রামে। মৃত যুবকের নাম রাজু দুয়া (৩১)। স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার সকালে গলায় নিজের গেঞ্জির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ঐ যুবক। বিষয়টি দেখতে পায় স্থানীয় বাসিন্দারা।যার ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।


স্থানীয়রা ফোন করে পিংলা থানার পুলিশকে জানায়।খবর পেয়ে ঘটনাস্থলে যায় পিংলা থানার পুলিশ। মৃত ছেলেটির বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলা সবং থানার  লাউবাড় গ্রামে।ছেলেটির বিয়ে হয়েছিল ৬ বছর আগে পিংলা থানার যশোরাজপুর গ্রামে।তার স্ত্রী ও একটি ৪ বছরর মেয়ে আছে।


 ওই ছেলেটি বিয়ের আগে থেকেই সবং এর ১০ নং অঞ্চলের লাউবাড় এলাকার এক বিবাহিত মহিলার সাথে দীর্ঘদিন অবৈধ  সম্পর্ক ছিল বলে অভিযোগ। তার জেরেই আত্মঘাতী হয়েছে কিনা, সেবিষয়ে খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য পাঠায়। ওই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.