তৈরি হয়নি সংগঠন তাই পিছিয়ে গেলো বিজেপির কর্মসূচি - The News Lion

তৈরি হয়নি সংগঠন তাই পিছিয়ে গেলো বিজেপির কর্মসূচি

  


তৈরি হয়নি সংগঠন তাই পিছিয়ে গেলো বিজেপির কর্মসূচি। চলতি মাসের ২৭শে নভেম্বর উত্তরকন্যা অভিযানের কর্মসূচি স্থির করে ফেলেছিল শিলিগুড়িতে এসে বিজেপির রাজ্য নেতৃত্বরা। তবে বুধবার ফের বিজেপি নেতৃত্বের শিলিগুড়িতে এসে দেখলেন কর্মসূচিতে দূরের কথা এখনো পর্যন্ত তৈরি হয়নি কর্মসূচির উদ্যোগ নেওয়া বিজেপির যুব সংগঠনই। বিজেপির যুব সংগঠনের কর্মসূচি স্থির করে গিয়েছে রাজ্য নেতৃত্ব কোনরকম কমিটি গঠন ছাড়াই।


 এদিন শিলিগুড়ি জেলা বিজেপির যুব কমিটি গঠন না হওয়ায় নির্ধারিত সেই কর্মসূচি পিছিয়ে দেওয়া হয় পরবর্তী মাসের ৮তারিখ। আর এরপর থেকেই রাজনৈতিক মহলে কান পাতলেই শোনা যাচ্ছে গুঞ্জন-  সংগঠন নেই তা স্পষ্ট। রাজ্য নেতৃত্ব নির্দিষ্ট এলাকায় দলীয় সংগঠনের বিষয়ে কিছুই জানেন না।নির্ধারিত দিন ঘোষণা ছাড়াই  পিছিয়ে দেওয়ার ঘটনা কোনো রাজনৈতিক দলের হয় নাকি!


 যে দল নির্ধারিত কর্মসূচী কোনরকম সংগঠন না দেখেই তৈরি করে ফেলে সেই দলের সংগঠন আদৌ কতটা শক্তিশালী হবে পরবর্তীতে তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। বুধবার শিলিগুড়িতে আসেন বিজেপি নেতৃত্ব অমিত মালব্য, শিব প্রকাশজি, হরিশ দ্বিবেদী। আজকের উত্তরবঙ্গের আট জেলার সঙ্গে সাংগঠনিক বৈঠক করেন। তবে তারপরও কর্মসূচি নির্ধারিত সময়ে করা সম্ভব হলো না বিজেপির পক্ষে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.