এবারে মমতার বন্দ্যোপাধ্যায়কে আমরা জেতাবো ; রোশন গিরি - The News Lion

এবারে মমতার বন্দ্যোপাধ্যায়কে আমরা জেতাবো ; রোশন গিরি




দি নিউজ লায়ন ;  বিজেপি কিচ্ছু করেনি ১১বছরে। এবারে মমতার বন্দ্যোপাধ্যায়কে ২০২১এর নির্বাচনে আমরা জেতাবো সাড়ে তিনবছর পর পাহাড়ের উদ্দেশ্যে ফিরে শিলিগুড়ি বাগডোগরা বিমানবন্দরে দাঁড়িয়ে ওয়াদা রোশন গিরির। ৬ই ডিসেম্বর শিলিগুড়িতে আসছেন বিমল গুরুং। হবে জনসভাও একই সঙ্গে জানিয়ে দিলেন রোশন গিরি। 


শনিবার কলকাতা থেকে পাহাড়ের উদ্দেশ্যে শিলিগুড়ি বাগডোগড়া বিমানবন্দরে নামেন গোর্খা জনমুক্তি মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি ও দলের যুব মোর্চার নেতা দীপেন মাল্লায়। এদিন তাদের স্বাগত জানাতে হাজারে হাজারে গোর্খা জনমুক্তি মোর্চার বিমল সমর্থক ও পাহাড়বাসী সমতলের বাগডোগরা বিমানবন্দরে এসে হাজির হন।পাহাড়ের আজও বিমলের সঙ্গে রয়েছে তা এদিন স্পষ্ট হয়ে যায় এত সংখ্যক পাহারবাসীর উপস্থিতি ও তাদের উচ্ছ্বাসে। 


এদিন বিমানবন্দরে নেমেই রোশন গিরি জানান বিজেপিকে আমরা বিশ্বাস করেছিলাম। তবে ১১বছরে বিজেপি পাহাড়কে কিচ্ছু দেয়নি। পাহাড়ের জন্য কিচ্ছু করেনি তারা। মোদীজি অমৃতসর বড় কথা বলেছেন কিন্তু ১১ জনজাতিকে  ট্রাইবাল স্বীকৃতি দেননি তারা, পাহাড়ি ইস্যু নিয়ে কোন স্থায়ী সমাধানের পথেও যাননি। তাই আমরা দিদির সমর্থনে রয়েছি। ৬ই ডিসেম্বর বিমল গুরুং আসছেন। জনগনের সম্মুখে বার্তা দেবেন তিনি। 


শিলিগুড়ি বাঘাযতীন পার্কে জনসভার জন্য অনুমোদন নেওয়া হয়েছে। তবে প্রচুর মানুষ আসবেন তাই শিলিগুড়ি বাঘাযতীন পার্ক ময়দান প্রাঙ্গণ ছোট হলে শহরের অন্যত্র জনসভা করবেন বিমল গুরুং। তারপরই পরবর্তী কর্মসূচি নির্ধারিত হবে। অন্যদিকে বিনয় তামাং অনিত থাপারা যে পাহাড়বাসীর কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠেনি তা সামনে এনে তিনি বলেন বিনয় তামাং ও অনিত থাপার নেতৃত্বে পাহাড়ে নেপোটিজম চলেছে গণতন্ত্র হনণ হয়েছে। 


বিমল গুরুংয়ের ঘরে ফেরার সঙ্গেই ফিরবে পাহাড়ে গণতন্ত্র। তিনি আরো জানান এত অসংখ্য মানুষের সমর্থন প্রমাণ করছে বিমল গুরুং এর নেতৃত্বে গোর্খা জনমুক্তি মোর্চা আজও কতটা শক্তিশালী রয়েছে। বিমল গুরুংয়ের সঙ্গে রয়েছে পাহাড়ের জনগনের সমর্থন। আর বিনয় তামাং কিচ্ছু না। কোন সমর্থক নেই তার। বিনয়ের সঙ্গে তার আত্মসমর্থন ছাড়া কেউ নেই।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.