ছটপুজোর আগে ঘাট পরিদর্শন পুলিশ আধিকারিকদের - The News Lion

ছটপুজোর আগে ঘাট পরিদর্শন পুলিশ আধিকারিকদের



ছটপুজোর আগে হাওড়ার বিভিন্ন ঘাট পরিদর্শন করলেন হাওড়া সিটি পুলিশের কমিশনার কুণাল আগরওয়াল সহ পুলিশের পদস্থ আধিকারিকরা।  বুধবার তাঁরা পুলিশ লঞ্চে হাওড়ার বিগার্ডেন, শিবপুর, রামকৃষ্ণপুর,  ছাতুবাবু, নিউ সল্টগোলা, বাঁধাঘাট সহ বিভিন্ন ঘাট পরিদর্শন করেন।


 পুলিশ জানিয়েছে প্রতি বছরের মতো এবছরও এইসব ঘাটগুলিতে ছটপুজোর আয়োজন করা হয়েছে। এরজন্য প্রতিটি ঘাটে নিরাপত্তা  খতিয়ে দেখতে এবং কোভিড নিরাপত্তা মেনে পূর্ণার্থীরা কিভাবে পুজো করবেন তা পরিদর্শন করেন পুলিশের পদস্থ কর্তারা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.