জীবনতলায় গ্যাস সিলিন্ডার ফেটে মৃত্যু শিশুর,জখম ২ জন
বুধবার বিকালে রান্না করার সময় হঠাৎই রান্নার গ্যাস সিলিন্ডার ফেটে গেলে মৃত্যু এক শিশুর এবং জখম হয় শিশুর বাবা রোইচ লস্কর ও মা সাকিনা বিবি। মৃত শিশুর নাম রাকিব লস্কর(৫)।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার নাগরতলা এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে গিয়েছে নাগরতলা এলাকার বাসিন্দা রাকিব লস্কর।তার স্ত্রী সাকিনা বিবি এক পুত্র ও এক কন্যা সন্তান নিয়ে তার সংসার।
এ দিন বিকালে রান্না ঘরে রান্না করার সময় হঠাৎই রান্নার গ্যাস সিলিন্ডার ফেটে যায়।গ্যাসের আগুনে জখম হয় পরিবারের ৩ জন।স্থানীয় মানুষজন বিষয়টি দেখতে পেয়ে জখমদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে।সেখানে চিকিৎসকরা জখম শিশু রাকিব লস্কর কে মৃত বলে ঘোষণা করে।এদিকে মৃত শিশুর জখম বাবা ও মা হাসপাতালে চিকিৎসাধীন।খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী।
পুলিশ মৃত শিশুর দেহটি উদ্ধার করে।তবে কিভাবে এমন ধরনের ঘটনা ঘটলো সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ।পুলিশ জানান এক পরিবারে রান্না করার সময় হঠাৎই রান্নার গ্যাস সিলিন্ডার ফেটে গেলে এক শিশুর মৃত্যু হয় এবং মৃত শিশুর বাবা ও মা জখম হয়।শিশুর দেহটি উদ্ধার করা হয়েছে।জখমরা হাসপাতালে চিকিৎসাধীন।কি ভাবে এমন ধরনের ঘটনা ঘটলো সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

Post a Comment