মেদ বা চর্বি কমানোর কিছু উপায়
১। ফাস্টফুড, কোল্ড ড্রিংকস, অতিরিক্ত লবণ ও চর্বি জাতীয় খাবার পরিহার করুন।
২। প্রতিদিন পর্যাপ্ত পরিমান বিশুদ্ধ জল পান করুন এবং প্রতিদিন কিছু শাকসবজি ও ফলমুল খান।
৩। প্রয়োজন অনুযায়ী পরিমিত সুষম খাবার গ্রহণ করুন, অতিরিক্ত খাদ্যাভ্যাস ত্যাগ করুন।
৪। কম দূরত্বের জায়গাগুলোতে হেঁটে চলাচল করুন। লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করুন।
৫। কোমরে চওড়া বেল্ট ব্যবহার করতে পারেন। এত মেদ দ্রুত বাড়বে না।
৬। অলসতা দূর করতে সংসারের টুকিটাকি কাজ নিজেই করুন। সুযোগ থাকলে বাগান, খেলাধুলা করুন কিংবা সাঁতার কাটুন।
৭। একটানা অধিক সময় বসে কাজ করবেন না। কাজের ফাঁকে উঠে দাঁড়ান একটু পায়চারি করুন।
৮। সপ্তাহে তিন চার দিন কিছু সময় ফ্রি হ্যান্ড ব্যায়াম করুন। প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী আপনার উপযুক্ত ব্যায়াম নির্বাচন করুন।

Post a Comment