রঙের ভাষা!
দি নিউজ লায়ন; প্রতিটি রঙেরই আলাদা আলাদা আবেদন রয়েছে। ফ্যাশন সচেতন প্রতিটি ব্যক্তি পোশাক ক্রয়ের ক্ষেত্রে রঙ নির্বাচনকে গুরুত্বপূর্ণ বিষয় মনে করেন। রঙের ও আছে নিজস্ব ভাষা! প্রতিটি রঙের একটি নিজস্ব ভাষা আছে এবং যা শরীর ও মনের উপর প্রভাব রাখে।
লাল রং শক্তি, কর্মোদ্যোগ এবং পরিবর্তনের প্রতীক। আনন্দ ও সুখের রং কমলা। বেগুনী রং অনুভূতিশীল এবং শিল্পমনা হতে কার্যকরী ভূমিকা রাখে। নিরপেক্ষতা-নির্লিপ্ততা এবং বুদ্ধির রং হলুদ। শান্তির রং নীল। আসমানি রং কল্পনা এবং অনুমানশক্তি বৃদ্ধি করে। সবুজ রং ঐক্য, সমবেদনা এবং প্রশান্তির প্রতীক।

Post a Comment