নদীয়ার শান্তিপুরে পালিত হলোভাইফোঁটা-বোনফোঁটা-গছ ফোঁটা
ভাইফোঁটা তো সর্বত্রই অনুষ্ঠিত হয়, কিন্তু শুনেছেন কি বোনফোঁটার কথা ?? জেনেছেন কি গাছফোঁটার কথা?? নদীয়ার শান্তিপুরের স্বেচ্ছাসেবী সংস্থা এমনই অভিনব উদ্যোগ নিয়েছিলো মঙ্গলবার বিকেলে ৷ সম্পাদক সঞ্জিত কাষ্ঠ বলেন ভাইফোঁটা একটি সামাজিক অনুষ্ঠান ৷ ধর্মের বেড়াজাল টপকে এই উৎসব লোক উৎসবে পরিনত হয়েছে ৷
সেই কারনেই ভাইকে ফোঁটা দিয়ে যেমন বোনেরা তাদের মঙ্গলা কামনা করে ঠিক তেমনি ভাইয়েরাও বোনেদের কপালে ফোঁটা দিয়ে বোনেদের মঙ্গল কামনা করা হলো ৷ শুধুমাত্র আইন দিয়ে গাছ তথা পরিবেশ রক্ষা সম্ভব নয় ৷ তার থেকে মানুষের সাথে গাছের আত্মিক সম্পর্ক গড়ে তুলতে পারলে আমরা সেই আবেগ থেকেই হয়তো গাছটিকে কাটতে পারবো না ৷ সংস্থার পক্ষে শম্পা, মোহর, ঝুমরা এদিন তাঁরা প্রথমেই গাছকে ফোঁটা দেন ৷ তারপর নিজেরা ভাইদের কাছ থেকে ফোঁটা নেওয়ার পর ভাইদের ফোঁটা দেন ৷

Post a Comment